1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০২:৩২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঢাকাসহ ১৩ জেলার জন্য দুঃসংবাদ মাইক্রোবাসে বাসের ধাক্কা, খাদে পড়ে নিহত ৩ ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ১৪ সুদানের যুদ্ধের ধ্বংসস্তূপে লাশ সামলানোর লড়াই এশিয়ান বীচ গেমসে বাংলাদেশের প্রথম পদক গ্রহণ রাজবাড়ীতে মে দিবসের প্রস্তুতিমূলক সভা ডব্লিউটিও নোটিফিকেশন বিষয়ক প্রশিক্ষণ: বৈশ্বিক-বাণিজ্যে আপডেট থাকতে সক্ষমতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ সমন্বিত উদ্যোগে কমছে যানজট; ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট মহাসড়কে স্বস্তি লিগ্যাল এইড সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চায় সরকার : আইনমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে বদ্ধপরিকর সরকার : মার্কিন রাষ্ট্রদূতকে তথ্যমন্ত্রী

কুপিয়ে ও শ্বাস রোধে যুবক হত্যা, আটক ১

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০১৭

সিরাজগঞ্জ: জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার রাধানগর গ্রামে আবুল হাসেম (৩৮) নামে এক যুবককে কুপিয়ে ও শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। নিহত আবুল হাসেম একই উপজেলার চড়িয়া শিকার গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। শনিবার (৭ অক্টোবর) রাত ১১টার দিকে একটি পরিত্যক্ত বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে স্বপন (৩৫) নামে এক হোটেল কর্মচারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সলঙ্গা থানার ওসি আব্দুর রফিক জানান, নিহত যুবক এলাকার একজন চিহ্নিত মাদকসেবী। রাধানগরের ওই পরিত্যক্ত বাড়িতে সে নিয়মিত মাদক সেবন করতো। স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

তিনি আরো জানান, নিহত ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত ও গলায় গেঞ্জি দিয়ে পেঁচানো রয়েছে। ধারণা করা হচ্ছে তাকে কুপিয়ে আহত করার পর গেঞ্জি পেঁচিয়ে শ্বাস রোধ করে হত্যা করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক হোটেলে কর্মচারী স্বপনকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews