ঢাকা , সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা Logo কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী Logo ইশতেহার বাস্তবায়নে স্বাস্থ্য খাতের শূন্য পদে নিয়োগ কার্যক্রম শুরু করেছে সরকার Logo দক্ষিণ লেবাননে হামলা চালাচ্ছে ইসরাইলি সামরিক বাহিনী Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর

অনিয়মের দায়ে জরিমানা

অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিনিধি

জেলার মঠবাড়িয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ ওষুধ ও স্যাম্পল ওষুধ সংরক্ষণ এবং ড্রাগ লাইসেন্স না থাকার অভিযোগে পাঁচটি ফার্মেসিকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার দুপুরে উপজেলার ফার্মেসি রোড ও কেএম মার্কেট এলাকায় এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী।

এ সময় পিরোজপুরের ওষুধ তত্ত্বাবধায়ক সুশীল কুমার ঢালী উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ড্রাগ লাইসেন্স ছাড়া ওষুধ বিক্রি, মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণ এবং স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানে অভিযোগের সত্যতা পাওয়ায় ওষুধ ও কসমেটিক আইনে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।

জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে আকন মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ শাহজাহানকে ১০ হাজার টাকা, আদর্শ মেডিকেল হলের স্বত্বাধিকারী মোহাম্মদ জাকারিয়া হোসেনকে ১০ হাজার, রাকিব মেডিকেল হলের স্বত্বাধিকারী মোস্তাফিজুর রহমানকে ৫ হাজার, নাজাহ ফার্মেসির স্বত্বাধিকারী মো. আলমগীর হোসেনকে ৫ হাজার এবং মাহবুব ফার্মেসির স্বত্বাধিকারী মাহবুবুর রহমানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আতাউর রাব্বী বাসসকে বলেন, ভবিষ্যতে এমন সব কর্মকাণ্ডে জড়িত হলে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৩৬ মিনিট আগে
১৮ বার পঠিত হয়েছে