ঢাকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাকেরগঞ্জে বিস্ফোরণে নারী-শিশুসহ ৩ জন দগ্ধ Logo কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১ Logo সু চি’র সঙ্গে মিয়ানমারে রেড ক্রস কর্মকর্তার সাক্ষাৎ Logo রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী Logo বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা Logo আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী Logo অস্ট্রেলিয়া সফরের আগে উদ্বোধনী জুটি নিয়ে চিন্তায় বাংলাদেশ Logo নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারকে সামাজিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান অর্থ উপদেষ্টার Logo আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশ সদস্যদের আন্তরিকভাবে কাজ করতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি

কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার

প্রতিনিধির নাম :

জেলার কুমারখালী উপজেলায় অভিযান চালিয়ে ৬হাজার পিস ইয়াবা, নগদ টাকা ও একটি মোবাইল ফোনসহ হেলাল উদ্দীন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব )-১২।

গতকাল রোববার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য বাসস’কে নিশ্চিত করেন, র‌্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক।

গ্রেপ্তার হেলাল উদ্দীন কুমারখালী উপজেলার সদকী ইউনিয়নের মাটমালিয়াট এলাকার আব্দুল ছাত্তারের ছেলে।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রোববার দুপুরে র‌্যাব-১২ এর কমান্ডারের নেতৃত্বে একটি দল কুমারখালী উপজেলার নন্দলালপুর ইউনিয়নে মাদক বিরোধী অভিযান চালিয়ে ময়ানমোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া মহাসড়ক থেকে হেলাল উদ্দীনকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেক ৬হাজার পিস ইয়াবা, মাদক বিক্রির ৫হাজার ৪৮০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

র‌্যাব আরও জানায়, এ ঘটনায় উদ্ধার আলামতসহ কুমারখালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : এক ঘন্টা আগে
১৪ বার পঠিত হয়েছে