ঢাকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জিসান গ্রুপের অন্যতম ০৩ জন সক্রিয় সদস্যকে ০৩টি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩ Logo ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস Logo বাকেরগঞ্জে বিস্ফোরণে নারী-শিশুসহ ৩ জন দগ্ধ Logo কুষ্টিয়ায় র‌্যাবের অভিযানে মাদকসহ কারবারি গ্রেপ্তার Logo লক্ষ্মীপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান; গ্রেপ্তার ১ Logo সু চি’র সঙ্গে মিয়ানমারে রেড ক্রস কর্মকর্তার সাক্ষাৎ Logo রাজনীতিকে কৃত্রিমভাবে সংসদের বাইরে নিয়ে যাওয়ার প্রবণতা কাজ করছে : তথ্যমন্ত্রী Logo বৈধ অভিবাসনের পথ প্রশস্ত করতে আইওএমের সহযোগিতা চান শামা Logo আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী Logo র‌্যাব-১ ও বনানী সোসাইটির আবাসিক এলাকার নিরাপত্তা প্রতিনিধিদের সাথে আলোচনা সভা অনুষ্ঠিত

জিসান গ্রুপের অন্যতম ০৩ জন সক্রিয় সদস্যকে ০৩টি বিদেশি পিস্তলসহ গ্রেফতার করেছে র‍্যাব-৩

বিশেষ প্রতিনিধি সুমন শাহ (ক্রাইম):

র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) প্রতিষ্ঠা লগ্ন থেকে বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেফতারের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। কিশোর গ্যাং, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, জাল নোট ব্যবসায়ী, ছিনতাইকারী, চাঁদাবাজ, মানব পাচারকারী, প্রতারক, অপহরণকারী এবং বিভিন্ন মামলার মৃত্যুদন্ড ও সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করে সাধারন জনগণের মনে আস্থা অর্জন করতে সক্ষম হয়েছে।

আপনাদের মাধ্যমে সাধারণ জনগণকে ধন্যবাদ জানাই যে, তারা আমাদেরকে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরণের তথ্য দিয়ে সহায়তা করে আসছেন। আপনারা অবগত আছেন যে, আমরা জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে টাউন হল মিটিং করে আসছি। এরই ধারাবাহিকতায় অদ্য ০৩ আগস্ট ২০২৬ তারিখ খিলগাঁও গভঃ কলোনী স্কুল এন্ড কলেজের শিক্ষকসহ ৩শতাধিক ছাত্র-ছাত্রীর উপস্থিতিতে টাউন হল মিটিং আয়োজন করা হয়। টাউন হল মিটিং এর মূল লক্ষ্য হলো র‍্যাবের সঙ্গে জনগণের আস্থা বৃদ্ধি করা। এমতাবস্থায় সাধারণ জনগণের তথ্যের ভিত্তিতে জিসান গ্রুপের অন্যতম সহযোগী, খিলগাঁও, গোড়ান, মালিবাগ এলাকার মাদক ব্যবসায়ী মোঃ স্বাধীন আহমেদ রনি (৩৫), পিতাঃ মোঃ নুরুল হক নুরু, সাং-আমিরাবাগ, থানাঃ লক্ষীপুর, জেলাঃ নোয়াখালী মালিবাগ এলাকায় অবস্থান করছে বলে জানতে পারে। উক্ত তথ্যের ভিত্তিতে মালিবাগ এলাকায় রনির ভাড়া বাসায় তল্লাশী অভিযান পরিচালনা করা কালে তার নিকট হতে ০১টি চাইনিজ কুড়াল, ০১টি চাইনিজ চাপাতি, ০১টি সুইচ গিয়ার, ০৩টি ওয়াকিটকি সেট, ০২টি ওয়াকিটকি সেটের চার্জার জব্দ করাসহ গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ধৃত আসামি রনির দেওয়া তথ্যমতে মাদক উদ্ধারের নিমিত্তে উক্ত জিসান গ্রুপের অন্যতম আরও ০২ জন সহযোগী সম্পর্কে জানা যায়। উক্ত তথ্যের ভিত্তিতে আরও একটি পৃথক অভিযানের মাধ্যমে ক। মোঃ সাজ্জাদ হোসেন সোহাগ (৩০), পিতাঃ মনিরুল আলম, সাং-পূর্ণমতি, থানাঃ বুড়িচং, জেলাঃ কুমিল্লা, খ। মোঃ মেহেদী হাসান (২৪), পিতাঃ মোমিনুল হক, সাং-পূর্ণমতি, থানাঃ বুড়িচং, জেলাঃ কুমিল্লা’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের সময় তাদের শয়ন কক্ষ হতে ০৩টি ৭.৬৫ মিঃ মিঃ বিদেশী পিস্তল (Made in USA), ০৫টি ম্যাগাজিন, ৭.৬৫ মিঃ মিঃ এর ৩৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

ধৃত আসামিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ জিসান গ্রুপের সাথে যুক্ত হয়ে রাজধানীর খিলগাঁও, মালিবাগ ও গোড়ান এলাকায় ভয়ভীতি প্রদর্শন করে আসছে। তারা উক্ত এলাকায় বিভিন্ন নির্মাণাধীন স্থাপনা/কনস্ট্রাকশন ব্যবসায়ীদের ভয়ভীতি ও হুমকি প্রদান করে মোটা অঙ্কের চাঁদা দাবি করে মর্মে জানা যায়। আইনের চোখে ফাঁকি দেওয়ার জন্য তারা নিজেদের মধ্যে মোবাইল ফোন ব্যবহার না করে ওয়াকিটকি সেটের মাধ্যমে বিভিন্ন অপরাধ মূলক কার্যক্রমের যোগাযোগ বজায় রাখতো। এক্ষেত্রে সাধারণ জনগণ আমাদের তথ্য দিয়ে সহযোগীতা করায় তাদেরকে আবারও ধন্যবাদ জ্ঞাপন করছি।

ধৃত আসামিদের বিরুদ্ধে ঢাকা মহানগরীর খিলগাঁও থানায় অস্ত্র মামলা রুজু প্রক্রিয়াধীন। অস্ত্রধারী সন্ত্রাসীদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাব-৩ এর অভিযান অব্যাহত থাকবে।

মোঃ মেহেদী ইমরান সিদ্দিকী অতিরিক্ত পুলিশ সুপার ইন্ট এন্ড মিডিয়া অফিসার পক্ষে পরিচালক।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : এক ঘন্টা আগে
২৩ বার পঠিত হয়েছে