ঢাকা , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo খুলনায় অস্ত্র ও গুলিসহ সন্ত্রাসী ভেলু গ্রেপ্তার Logo ইরান চুক্তিতে বাধা দিলে ওমানে বোমা হামলার হুমকি ট্রাম্পের Logo যুক্তরাষ্ট্রের দুই বৃহত্তম জলাধারে রেকর্ড পরিমাণ পানির ঘাটতি Logo প্রধানমন্ত্রীর রাজস্ব সম্মেলনে যোগদান Logo জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির স্থায়ী কমিটির নতুন চার সদস্যের শ্রদ্ধা Logo ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে এবার ঘুরে দাঁড়ানোর পালা: প্রধানমন্ত্রী Logo দ্বিতীয় টেস্টে দলে পরিবর্তনের ইঙ্গিত কামিন্সের Logo বগুড়ায় ট্রাকচাকায় যুবক নিহত Logo সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের প্রতিরক্ষা চুক্তিকে স্বাগত জানালেন ট্রাম্প Logo বাংলাদেশে ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্য অর্জনে সহায়তার আশ্বাস এডিবির

নিজস্ব প্রতিনিধি

বগুড়ায় ট্রাকচাকায় যুবক নিহত

প্রতিনিধির নাম :

জেলার শেরপুরে মহাসড়ক পার হওয়ার সময় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মো. রাজু আহম্মেদ (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন।

গতকাল রোববার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার নাবিল হাইওয়ে হোটেলের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।

মৃত রাজু আহম্মেদ উপজেলার সীমাবাড়ি ইউনিয়নের কদিমহাঁসড়া গ্রামের স্বপন প্রামাণিকের বড় ছেলে। তিনি নাবিল হাইওয়ে হোটেলের হান্ডি বিভাগে কাজ করতেন।

প্রত্যক্ষদর্শী পারভেজ আহম্মেদ বলেন, রাজু মহাসড়কের পশ্চিম পাশ থেকে পূর্ব পাশে যাচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা ট্রাক তাকে চাপা দেয়। পরে পেছন থেকে আসা কয়েকটি যানবাহন তার ওপর দিয়ে চলে যায়।

পরে নাবিল হাইওয়ে হোটেলে কর্মরত তার ছোট ভাই হৃদয় আহম্মেদ ঘটনাস্থলে গিয়ে রাজুর মরদেহ শনাক্ত করেন।

শেরপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) ফয়সাল আহম্মেদ বাসসকে বলেন, নিহত রাজু আহম্মেদের প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৪২ অপরাহ্ন, সোমবার, ১৭ অগাস্ট ২০২৬
১৬ বার পঠিত হয়েছে