ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ Logo চট্টগ্রামে ভারতীয় পণ্য জব্দ, গ্রেফতার ২ Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভেনেজুয়েলাকে ১৪ দশমিক ৭ মিলিয়ন ডলারের সহায়তা দেবে চীন Logo যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর

রাজীবের হাত কেড়ে নেয়া দুই চালকের জামিন নামঞ্জুর

প্রতিনিধির নাম :

তিতুমীর কলেজের স্নাতক বর্ষের ছাত্র রাজীব হোসেনের এক হাত কেড়ে নেওয়া দুই বাসচালকের জামিনের আবেদন আবার নাকচ করেছে আদালত।

আসামিরা হলেন, বিআরটিসি বাসের চালক মো. ওয়াহিদ (৩৫) ও স্বজন বাসের চালক মো. খোরশেদ (৫০)।

ঢাকা মহানগর হাকিম মুহাম্মাদ মাজহারুল ইসলাম রবিবার শুনানি শেষে জামিন নাকচের এই আদেশ দেন।

এর আগে গত ১৬ এপ্রিলও এ আসামিদের জামিনের আবেদন নামঞ্জুর করে সিএমএম আদালত।

এরও আগে গত ৫ এপ্রিল এ আসামিদের দুই দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর গত ৮ এপ্রিল আসামিদের রিমান্ড শেষে কারাগারে পাঠায় আদালত।

গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের ফটকে দাঁড়িয়ে গন্তব্যে যাচ্ছিলেন রাজধানীর মহাখালীর সরকারি তিতুমীর কলেজের স্নাতকের (বাণিজ্য) দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীব হোসেন (২১)। হাতটি বেরিয়েছিল সামান্য বাইরে। হঠাৎই পেছন থেকে স্বজন পরিবহনের একটি বাস বিআরটিসির বাসটিকে গা ঘেঁষে ওভারটেক করার সময় রাজীবের ডান হাত শরী থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দু-তিনজন পথচারী দ্রুত তাঁকে পান্থপথের শমরিতা হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা চেষ্টা করেও বিচ্ছিন্ন হাতটি রাজীবের শরীরে আর জুড়ে দিতে পারেননি। পরে গত ১৬ এপ্রিল দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রাজীব।

মামলাটি প্রথমে দণ্ডবিধির ২৭৯ ও ৩৩৮(ক) ধারায় দায়ের করা হয়। পরে রাজিব মারা যাওয়ায় ধারা পরিবর্তন করে দণ্ডবিধির ৩০৪(ক) অন্তর্ভুক্ত করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪২ পূর্বাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
১০ বার পঠিত হয়েছে