ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

বাংলাদেশের স্বাস্থ্যসেবার মান ভারতের চেয়ে এগিয়ে : দ্য লানসেট জরিপ

প্রতিনিধির নাম :

গত বছরের তুলনায় স্বাস্থ্যসেবার মানের দিক দিয়ে ভারতের চেয়ে এখনও এগিয়ে রয়েছে বাংলাদেশ। এ বছর র‌্যাটিংয়ে ৬ পয়েন্ট উন্নতি করেছে বাংলাদেশ। ১৯৫ টি দেশের মধ্যে সূচকের হিসাবে স্বাস্থ্যসেবার মানের দিক দিয়ে বিশ্বের শীর্ষস্থানে রয়েছে আইসল্যান্ড। সবার নিচে রয়েছে সেন্টার আফ্রিকান রিপাবলিকান। বাংলাদেশের অবস্থান ১৩৩তম।

গত বুধবার বিশ্বের অন্যতম প্রাচীন মেডিকেল জার্নাল দ্য লানসেট এ গবেষণা জরিপ প্রকাশ করে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, সারা বিশ্বের ১৯৫টি দেশের মধ্যে স্বাস্থ্যসেবার মান ও সহজপ্রাপ্যতার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ১৩৩তম। গত বছরের ১৯ মে প্রকাশিত তালিকায় বাংলাদেশের অবস্থান ছিল ১৩৯তম। অর্থাৎ, বাংলাদেশ গত বছরের তুলনায় এবার আরও ৬ পয়েন্ট উন্নতি করেছে। আর ভারতের অবস্থান সেখানে ১৪৫। গত বছর তাদের অবস্থান ছিল ১৫৪।

এদিকে কাতার, ওমান, তুরস্ক, ইরান ও সৌদি আরব, শ্রীলংকা, মালদ্বীপ ও ভুটানের মতো দেশ থেকেও স্বাস্থ্যসেবায় পিছিয়ে রয়েছে ভারত।

তালিকায় সর্বোচ্চ স্বাস্থ্যসেবা ও গুণগত মানে দ্বিতীয় নরওয়ে, তৃতীয় ন্যাদারল্যান্ড, চতুর্থ লুক্সেমবার্গ, পঞ্চম অস্ট্রেলিয়া, ষষ্ঠ অবস্থানে ফিনল্যান্ড, সপ্তম সুইজারল্যান্ড, অষ্টম সুইডেন, নবম ইতালি, দশম এনডোরা। পরে পর্যায়ক্রমে আয়ারল্যান্ড, জামাপান, অস্ট্রিয়া, কানাডা, বেলজিয়াম, নিউজিল্যান্ড, ডেনমার্ক, জার্মানি, স্পেন, ফ্রান্স। তালিকায় ২০তম তালিকায় রয়েছে সিঙ্গাপুর। চীনের অবস্থান ৪৮তম। শ্রীলংকা রয়েছে ৭১তম অবস্থানে। বাংলাদেশ ১৩৩তম ও ভুটান ১৩৪তম। তবে নেপাল (১৪৯তম), পাকিস্তান (১৫৪তম) ও আফগানিস্তানের (১৯১তম) চেয়ে ভাল অবস্থানে আছে ভারত।

১৯৯০ সাল থেকে ২০১৫ পর্যন্ত সময়ে দেশগুলোর চিকিৎসাসেবার মানের ওপর ভিত্তি করে এ প্রতিবেদন তৈরি করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ মে ২০১৮
১৯ বার পঠিত হয়েছে