ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

ভাষানটেকে ‘বন্দুকযুদ্ধে’ তিন ‘মাদক কারবারি’ নিহত

প্রতিনিধির নাম :

রাজধানীর ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিনজন ‘মাদক কারবারি’ নিহত হয়েছেন। বুধবার ভোরে এই বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে বিপুল মাদক ও গুলি উদ্ধার করা হয়েছে।

নিহতরা হলেন মাদক কারবারি আতাউর রহমান ওরফে আতা, বাপ্পি এবং মোস্তফা হাওলাদার ওরফে কসাই মোস্তফা।

র‌্যাবের বরাত দিয়ে ঢাকাটাইমসের মেডিকেল প্রতিনিধি জানান, ভোর চারটার দিকে র‌্যাব-৪ এর একটি দল মাদক কারবারিদের গ্রেপ্তারের জন্য ভাষানটেক থানার দেওয়ানপাড়া লোহার ব্রিজ এলাকায় অভিযান চালাতে যায়। র‌্যাবকে দেখে মাদক কারবারিরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুড়লে তিন মাদক কারবারি গুলিবিদ্ধ হয়। র‌্যাবের সহকারী পুলিশ সুপার সোলায়মান এবং কর্পোরাল মাজহারুল ইসলাম তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভোর ছয়টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।

পরে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে মুঠোফোনে পাঠানো এক ক্ষুদেবার্তায় গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানানো হয়।

জানতে চাইলে র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত উপ মহাপরিদর্শক মঞ্জুর কাদের ঢাকাটাইমসকে বলেন, ভোরে ভাষানটেকের দেওয়ানপাড়ার লোহারব্রিজ এলাকায় তিনজন মাদক ব্যবসায়ীদের সঙ্গে র‌্যাবের গোলাগুলির ঘটনা ঘটে। এতে তিনজন আহত হয়। পরে ঢাকা  মেডিকেলে নেয়া হলে তাদের মৃত ঘোষণা করা হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৬ পূর্বাহ্ন, বুধবার, ৩০ মে ২০১৮
১৮ বার পঠিত হয়েছে