ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

দেশে ফিরে গেলেন থাই রাজকন্যা

প্রতিনিধির নাম :

পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর আমন্ত্রণে চার দিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকা ছেড়ে দেশে ফিরে গেছেন থাই রাজকন্যা মহাচক্রী শিরিনধর্ণ।

বৃহস্পতিবার বিকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি ঢাকা ছেড়েছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে বিদায় জানান।

দেশে ফিরে যাওয়ার আগে সকালে থাই রাজকন্যা গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।

থাই রাজকন্যা শিরিনধর্ণ ২৮ মে ১১ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসেন। সফরে তিনি বাংলাদেশে থাই রাজপরিবারের উন্নয়ন প্রকল্পগুলো পরিদর্শন করার পাশাপাশি চট্টগ্রামে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন।

এছাড়া বাংলাদেশ সফরকালে মুক্তিযুদ্ধ জাদুঘর, চট্টগ্রামে জাতি-তাত্ত্বিক জাদুঘর, আজমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গাজীপুর কৃষি উন্নয়ন করপোরেশন পরিদর্শন করেন।

সফরকালে তিনি প্রধানমন্ত্রী ছাড়াও পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন তিনি।

এর আগে ২০১০ এবং ২০১১ সালেও বাংলাদেশ সফরে এসেছিলেন থাই রাজকন্যা।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০১:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
১৫ বার পঠিত হয়েছে