ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo জিম্বাবুয়ের বিপক্ষে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo বরগুনায় জেলা ফল মেলার উদ্বোধন Logo বাগদাদের গ্রিন জোনে ইরাকি বাহিনীর অভিযান Logo আইসিই’র প্রধান পদে ওকলাহোমার সাবেক স্টেট ট্রুপারকে মনোনয়ন ট্রাম্পের Logo চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী Logo স্পারসোকে আধুনিক ও যুগোপযোগী করার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo ইসরাইল-লেবাননের চুক্তির বিরুদ্ধে বৈরুতের রাস্তায় হিজবুল্লাহ সমর্থকদের বিক্ষোভ Logo বিদেশ সফরে দেশের মানুষের স্বার্থ রক্ষার চেষ্টা করেছি : প্রধানমন্ত্রী Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

আশুলিয়ায় ডাকাত-পুলিশ সংঘর্ষ, এসআই আহত, গ্রেফতার-৩

প্রতিনিধির নাম :

আলমাস হোসেনঃ আশুলিয়ায় দেশীয় অস্ত্রসহ একটি আন্ত:জেলা ডাকাত দলের ৩ সদস্যকে গ্রেফতার করেছে আশুলিয়া থানা পুলিশ। সোমবার (২৮শে মে) রাত ১০টার দিকে আশুলিয়ার মরাগাং এলাকার ধউর ব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় ডাকাতদলের সাথে পুলিশের ব্যপক সংঘর্ষের ঘটনা ঘটে। এতে পুলিশের এসআই মনিরুজ্জামান গুরুতর আহত হন।
গ্রেফতারকৃতরা হলো- কুমিল্লা জেলার মুরাদনগর থানার মহেষপুর বাহেরচর গ্রামের মোঃ আব্দুর রব মেম্বারের ছেলে মোঃ রাসেল (৩২), ঢাকা মহানগরীর তুরাগ থানার খায়েরটেক ২০ নং রোডের মোঃ সিরাজ দেওয়ানের ছেলে মাসুদ রানা ওরফে পিচ্চি মনা এবং ঢাকার তুরাগ থানার ধউর (সুমনের টেক) এলাকার হযরত আলীর ছেলে আশরাফ উদ্দিন ওরফে হৃদয়।
এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোঃ মনিরুজ্জামান বলেন, রাতে আশুলিয়া বাজার থেকে ধউর ব্রিজ পর্যন্ত মরাগাং-২ (হাইওয়ে রাস্তায় ডাকাতি, ছিনতাই প্রতিরোধ) ডিউটিতে নিয়োজিত ছিলাম। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল ডাকাত ডাকাতি করার জন্য প্রস্তুতি নিচ্ছে। ডাকাতদল কে ধরতে তাৎখনিক ঘটনাস্থলে যাই। এসময় উপস্থিতি টের পেয়ে ডাকাতদল পুলিশকে লক্ষ্য করে ২রাউন্ড গুলি ও ব্যপক ইট পাটকেল ছোড়ে। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা ১০ রাউন্ড গুলি ছুড়লে ডাকাতদল ছত্রভঙ্গ হয়ে ব্রিজের ঢালুর পাশে ঝিলের পানিতে লাফিয়ে পরে। এসময় ডাকাত রাসেল কে রাম দা, মাসুদ রানা ওরফে পিচ্চি মনা কে চাপাটি ও আশরাফ উদ্দিন কে একটি ছোরা সহ গ্রেফতার করি।
এদিকে গুলা-গুলির ঘটনায় এসআই মনিরুজ্জামান তার বাম হাতের পেশিতে ও ডান পায়ের গোড়ালিতে জখম সহ প্রচণ্ড আঘাত প্রাপ্ত হন।
এবিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল আউয়াল জানান, গ্রেফতারকৃত ৩ ডাকাতের বিরেুদ্ধে মামলা দায়ের করে এবং রিমান্ড আবেদন করে আদালতে পাঠানো হয়েছে। পলাতক ডাকাত সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
১২ বার পঠিত হয়েছে