ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর

গাজীপুরে ভোট বন্ধের দাবি বিএনপি প্রার্থীর

প্রতিনিধির নাম :

গাজীপুর সিটি কর্পোরেশনে ভোটগ্রহণ বন্ধ করার দাবি জানিয়েছেন বিএনপির মেয়রপ্রার্থী হাসান উদ্দিন সরকার।

মঙ্গলবার দুপুর ১টার দিকে গাজীপুর সদরে বিএনপির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।

এর আগে হাসান সরকার ভোটের নানা অনিয়মের কথা তুলে ধরেন। শতাধিক কেন্দ্রে অনিয়মের সুনির্দিষ্ট তথ্য রিটার্নিং কর্মকর্তার কাছে দেয়া হবে বলেও জানান তিনি।

হাসান সরকার বলেন, রিটার্নিং কর্মকর্তাকে এখনই ভোট বন্ধ করতে বলবেন তিনি।

বিএনপির প্রার্থীর অভিযোগ, নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে ব্যর্থ হয়েছে। তিনি বলেন, কমিশনের উচিত স্বেচ্ছায় পদত্যাগ করা।

ভোট বন্ধ করা না হলে কী করবেন? এ প্রশ্নের জবাবে হাসান সরকার বলেন, ভোট বন্ধ না হলে তিনি শেষ সময় পর্যন্ত নির্বাচনে থাকবেন।

আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে এ সিটি কর্পোরেশনের ভোট শুরু হয়েছে। ভোট চলবে একটানা বিকাল ৪টা পর্যন্ত। এ নির্বাচনে ৪২৫টি কেন্দ্রে ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। সাত মেয়রপ্রার্থীর পাশাপাশি ২৫৪ সাধারণ কাউন্সিলর ও ৮৪ সংরক্ষিত মহিলা কাউন্সিলর প্রার্থী এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও প্রার্থী থাকলেও গাজীপুর সিটির মেয়র পদে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী হলেন- আওয়ামী লীগের (নৌকা) মনোনীত প্রার্থী জাহাঙ্গীর আলম ও বিএনপির (ধানের শীষ) হাসান উদ্দিন সরকার।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
২০ বার পঠিত হয়েছে