ঢাকা , বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo কয়েকটি খাতেই বদলে যেতে পারে রপ্তানি অর্থনীতি: বাণিজ্যমন্ত্রী Logo কোয়ান্টাম কম্পিউটিং এগিয়ে নিতে নির্বাহী আদেশে ট্রাম্পের স্বাক্ষর Logo পানি সংকট মোকাবিলায় এশিয়ার সব দেশকে এগিয়ে আসার আহ্বান স্পিকারের Logo জনগণের সক্রিয় অংশগ্রহণে সরকার ডেঙ্গু মোকাবিলা করবে : মির্জা ফখরুল Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ Logo বিশ্বে প্রথমবার এইচআইভি পজিটিভ দাতার ফুসফুস সফলভাবে প্রতিস্থাপন Logo পটুয়াখালীতে ভূমিকম্প-অগ্নিকাণ্ড বিষয়ক সচেতনতামূলক মহড়া অনুষ্ঠিত Logo অস্ট্রেলিয়ার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে বাংলাদেশ Logo হরমুজ প্রণালী আবারও বন্ধের ঘোষণা ইরানের Logo ইরানের সঙ্গে আলোচনার জন্য সুইজারল্যান্ডের উদ্দেশে ওয়াশিংটন ছাড়লেন ভ্যান্স

রাখাইনে বিপুলসংখ্যক মানুষের ফেরার মতো পরিস্থিতি নেই

প্রতিনিধির নাম :

President of the International Committee of the Red Cross (ICRC) Peter Maurer (R) talks to a Rohingya refugee woman during his visit to Chakmarkul refugee camp in Teknaf on July 1, 2018. / AFP PHOTO / MUNIR UZ ZAMAN

রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মুর বলেছেন, বিপুল সংখ্যক মানুষের ফেরার মতো পরিস্থিতি রাখাইনে এখনও তৈরি হয়নি।

তিনি বলেন, একটি গ্রামে আমি গেছি, মূল জনসংখ্যার এক-চতুর্থাংশেরও কম সেখানে আছেন, ৯ হাজারের মধ্যে মাত্র দুই হাজার মানুষ টিকে আছেন গ্রামটিতে।

সংখ্যালঘু মুসলিম রোহিঙ্গাদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর জাতিগত নির্মূল অভিযানের পর সম্প্রতি রাখাইন পরিদর্শনে গিয়েছিলেন রেডক্রসের প্রেসিডেন্ট পিটার মুর।

সেখানে তিনি ১৩০ রোহিঙ্গা গ্রাম ঘুরে দেখেন। গ্রামগুলোতে ধ্বংসচিত্র দেখে হতবাক হওয়ার কথাও বলেন তিনি।-খবর বিবিসি বাংলার।

মিয়ানমার ও বাংলাদেশ সফরের পর দেয়া এক বিবৃতিতে পিটার মুর বলেন, বিরোধপূর্ণ পরিস্থিতির কাছে প্রায় ১০ লাখ মানুষ জিম্মি হয়ে আছেন।

তিনি বলেন, আমি সব সম্প্রদায়ের মানুষের সঙ্গে কথা বলেছি- মুসলিম, রাখাইন ও হিন্দু। তাদের মুখেই শোনা গেল কীভাবে সামাজিকব্যবস্থা ও স্থানীয় অর্থনীতিকে ধ্বংস করা হয়েছে। আর কীভাবে তারা দিনের পর দিন মানবিক সাহায্যের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছেন।

রাখাইনে এখন যারা আছেন, তারা খুব ভালো অবস্থানে আছেন, এমন দাবি আমি করছি না, বলেন মুর।

রাখাইন সফরের বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন, যেখান দিয়েই গাড়ি চালিয়ে গেছি, সেখানে এক সময় গ্রাম ছিল। সামান্য যা কিছু অবশিষ্ট আছে, তাতে এখন দ্রুত গাছগাছালি বেড়ে উঠছে। অন্য জায়গায় স্কুল ও স্বাস্থ্যকেন্দ্রগুলো খালি পড়ে আছে; পরিত্যক্ত।

বিশ্বের সর্ববৃহৎ দাতব্য সংস্থাটির প্রধান বলেন, সংকট সমাধানে কফি আনান কমিশনের সুপারিশ তারা সমর্থন করেন।

তিনি বলেন, মানুষের দুর্দশা লাঘবে আমরা মানবিক সংস্থাগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছি। কিন্তু এত কিছুর পরও সংকট সমাধানের ক্ষেত্রে তেমন উল্লেখযোগ্য পরিবর্তন আসেনি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ জুলাই ২০১৮
১৮ বার পঠিত হয়েছে