ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

অনশন ভাঙলেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা

প্রতিনিধির নাম :

জাতীয় অধ্যাপক আনিসুজ্জামানসহ কয়েকজন বিশিষ্ট নাগরিকের অনুরোধে আমরণ অনশন ভেঙেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা।

বুধবার বিকাল সাড়ে ৩টায় পর জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কের উত্তর পাশে বিশিষ্ট নাগরিকরা উপস্থিত হয়ে শিক্ষকদের অনুরোধ করলে তারা অনশন ভাঙেন।

জাতীয় প্রেসক্লাবের সামনে ৩২ দিন বেশি সময় ধরে অবস্থান করছিলেন নন-এমপিও শিক্ষকরা। এর মধ্যে শেষ ১৭ দিন ধরে ছিলেন ‘আমরণ অনশনে’।

অনশনস্থলে জাতীয় অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘আমি আপনাদের একজন সহকর্মী হিসেবে উপস্থিত হয়েছি। আমি মনে করি, আপনারা দীর্ঘদিন ধরে যে আমরণ অনশন করে আসছেন, তাতে বাংলাদেশের মানুষ উদ্বিগ্ন। সবাই চাইছেন অনশনে থেকে আর যেন ক্ষতি না হয়। সে জন্য সবার আবেদন, অনশন ভঙ্গ করে যেন কর্মস্থলে ফিরে যান।’

এই শিক্ষাবিদ অনশনরত শিক্ষক-কর্মচারীদের উদ্দেশে আরও বলেন, ‘প্রধানমন্ত্রী জাতীয় সংসদে যে বিবৃতি দিয়েছেন, তাতে সমস্যার সমাধানের আশা দেখতে পাই। আশা করি, শিক্ষা মন্ত্রণালয় এমন উপায় বের করবে, যাতে এ অবস্থার সমাধান হয়।’

এরপর অধ্যাপক আনিসুজ্জামান, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধুরী ও মুক্তিযুদ্ধ জাদুঘরের অন্যতম ট্রাস্টি সারওয়ার আলী শিক্ষক-কর্মচারীদের পানি পান করিয়ে অনশন ভাঙান।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৪ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
২০ বার পঠিত হয়েছে