ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

গরিবের হক নষ্ট করলে কঠোর ব্যবস্থা: পলক

প্রতিনিধির নাম :

কেউ গরিবের হক নষ্ট করলে তার বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেয়া হবে বলে হুশিয়ারি দিয়েছেন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

বুধবার দুপুরে সিংড়া উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ১০২টি দুস্থ পরিবারের মাঝে ১০২ বান্ডিল ঢেউটিন ও নগদ তিন লাখ ছয় হাজার টাকা বিতরণ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জুনাইদ আহমেদ পলক বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে ৪৭ বছর। আর আমরা সিংড়ায় নৌকা মার্কা বিজয়ী করে চলনবিলের দুঃখী মানুষের সেবা করার সুযোগ পেয়েছি মাত্র ৯ বছর। এই ৯ বছরে স্বচ্ছতার সঙ্গে কাজ করেছি।

তিনি বলেন, ২০০৭ সালে বিএনপির বড় বড় নেতারা সাধারণ দরিদ্র মানুষের অধিকার হরণ করে তারা ত্রাণের টিন দিয়ে খামারবাড়িতে খামার করেছে। কিন্তু বিগত ৯ বছর আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, আমার সিংড়ার মাটিতে কেউ গরিবের হক নষ্ট করেনি।

প্রতিমন্ত্রী বলেন, আমার নির্দেশ দেয়া আছে, কেউ যদি গরিবের হক নষ্ট করে তার বিরুদ্ধে আমি কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেব। যদি সে আমার দলীয় কেহ হয়, তবুও তাকে ছাড় দেয়া হবে না।

তিনি আরও বলেন, আগামী ২০২১ সাল নাগাদ দেশের কোনো ভূমিহীন গৃহহীন পরিবার থাকবে না। সব ভূমিহীনদের গৃহ নির্মাণ করে দেয়া হবে। তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করবে সরকার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিপুল কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে সিংড়া পৌরসভার মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ আরিফুল হক, ডাহিয়া ইউপি চেয়ারম্যান এমএম আবুল কালাম প্রমুখ উপস্থিত ছিলেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০২:৩৩ অপরাহ্ন, বুধবার, ১১ জুলাই ২০১৮
২২ বার পঠিত হয়েছে