ঢাকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

বিএনপির জনসভা শুরু

প্রতিনিধির নাম :

বিএনপির ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে জনসভা শুরু হয়েছে। শনিবার দুপুর ২টায় এ জনসভার আনুষ্ঠানিকতা শুরু হয়।

জনসভা উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন জেলা থেকে দলটির নেতাকর্মীরা সেখানে জড়ো হয়েছেন। পুরো এলাকা লোকে-লোকারণ্য হয়ে উঠেছে। সমাবেশকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

জনসভা উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের রাস্তায় অস্থায়ী মঞ্চ তৈরি করেছে বিএনপি। জনসভায় প্রধান অতিথি হিসেবে রয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এতে সভাপতিত্ব করছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এছাড়া উপস্থিত আছেন দলের স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান,  চেয়ারপারসনের উপদেষ্টা, যুগ্ম মহাসচিব ও সম্পাদকমণ্ডলীর সদস্যরা।

জনসভাকে কেন্দ্র করে সকাল থেকেই রাজধানী ও এর আশপাশের এলাকার বিএনপি নেতাকর্মীরা নয়াপল্টনে জমায়েত হতে শুরু করেন। জনসমাগম ছড়িয়ে পড়েছে  ফকিরাপুল মোড় থেকে নাইটিঙ্গেল মোড় পর্যন্ত।

খালেদা জিয়ার মুক্তিসহ বিভিন্ন স্লোগান দিচ্ছেন নেতাকর্মীরা। মঞ্চে দলের সিনিয়র নেতা ছাড়াও মহানগরের নেতারা বক্তব্য দিচ্ছেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১ সেপ্টেম্বর ২০১৮
২৩ বার পঠিত হয়েছে