ঢাকা , শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo তিন ম্যাচে তিন জয় নিয়ে নক আউটে মেক্সিকো Logo ঝিনাইদহে হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড Logo ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে প্রাণহানি অন্তত ৩২, আহত ৭ শতাধিক Logo প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের পানিসম্পদ মন্ত্রীর বৈঠকে নদী ব্যবস্থাপনায় ঐকমত্য Logo পরবর্তী এশীয় অর্থনৈতিক বিস্ময় রচনায় অংশীদার হতে চীনা বিনিয়োগকারীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo গ্রেট হলে প্রধানমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা Logo তারেক রহমান ও লি কিয়াং বৈঠক: ঢাকা ও বেইজিংয়ের মধ্যে ১৫টি সমঝোতা স্মারক সই হবে Logo তৃতীয় স্থানের দলগুলো কীভাবে নক আউটে যাবে Logo ঝালকাঠিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন বিষয়ে সাংবাদিক অবহিতকরণ সভা অনুষ্ঠিত Logo উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

পুলিশের সময়োচিত পদক্ষেপেই জঙ্গিবাদ দমনে সাফল্য এসেছে: প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :

পুলিশের সময়োচিত পদক্ষেপের কারণেই জঙ্গিবাদ দমনে সাফল্য এসেছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।রোববার গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাজীপুর ও রংপুর মেট্রোপলিটন পুলিশ ইউনিটের উদ্বোধনকালে তিনি এক জানান।শেখ হাসিনা বলেন, দেশে বাংলাভাই, জঙ্গিবাদের বিস্তার ঘটেছিল। পুলিশ বাহিনীকে ধন্যবাদ জানাই, তারা সময়োচিত সিদ্ধান্ত নিয়ে দেশকে জঙ্গিবাদমুক্ত রাখতে চেষ্টা করে যাচ্ছে।‘পুলিশের কোনো কর্মঘণ্টা নাই। বিএনপি জামায়াত জোটের অগ্নিসন্ত্রাসের শিকার হয়েছে পুলিশ বাহিনী। প্রায় ২৭ জন পুলিশ নিহত হয়েছে সেসময়,’ যোগ করেন তিনি।প্রধানমন্ত্রী বলেন, একটা দেশকে উন্নত করতে হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাদের পুলিশ বাহিনী দেশে স্থিতিশীলতা বজায় রাখতে নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে।তিনি বলেন, দেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। বাংলাদেশ এভাবেই মর্যাদা নিয়ে এগিয়ে যাবে। বিশ্বে আর কারও কাছে হাত পাতবে না বাংলাদেশ।শেখ হাসিনা বলেন, গাজীপুর ও রংপুরের উন্নয়নে এই দুই পুলিশ ইউনিট ভূমিকা রাখবে। এর ফলে এসব অঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বাড়বে, ফলে অপরাধ নিয়ন্ত্রণে থাকবে ও জনসাধারণ নির্বিঘ্নে জীবনযাপন করতে পারবে।পুলিশ বাহিনীর প্রশংসা করে তিনি বলেন, আসলে কাজের কথা বিবেচনা করে, আমি দেখেছি, পুলিশ বাহিনীকে অনেক কষ্ট করতে হয়। ১৯৯৬ সালে ক্ষমতায় এসে আমি দেখেছি মাত্র ২০ শতাংশ পুলিশ রেশন পেতো, আমি সেখান থেকে তা বাড়িয়ে দিয়েছি, ঝুঁকি ভাতা চালু করা থেকে শুরু করে অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করতে পদক্ষেপ নিয়েছি, তাদের আবাসন ব্যবস্থা করেছি।‘রংপুর ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের দুটি ইউনিউ চালু করছি যাতে এই দুই অঞ্চলের মানুষ আইনি সেবা পেতে পারে,’ বলেন প্রধানমন্ত্রী।শেখ হাসিনা বলেন, উত্তরবঙ্গ একসময় অবহেলিত ছিল। আমরা সেখানে ইপিজেড করেছি। অর্থনৈতিক অঞ্চল করেছি। আমরা রংপুরকে বিভাগ করেছি। এখন রংপুরকে মেট্রোপলিটন পুলিশ ইউনিট ঘোষণা করছি। আমরা উত্তরবঙ্গের উন্নয়নে কাজ করে যাচ্ছি।’তিনি আরও বলেন, ২০৪১ সালে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়তে চাই। ২১০০ সালে বাংলাদেশকে কোন জায়গায় দেখতে চাই সে পরিকল্পনা করে ডেল্টা প্ল্যান করেছি।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৯ পূর্বাহ্ন, রবিবার, ১৬ সেপ্টেম্বর ২০১৮
১১ বার পঠিত হয়েছে