1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে এলআর দলের প্রার্থী ব্রুনো রেতাইয়ো মার্কিন অবরোধ উপেক্ষা করেই হরমুজ পার হচ্ছে ইরানের জাহাজ ৫ বিভাগে বজ্রবৃষ্টির আভাস একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা দিনাজপুরে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তায় ৭শ’ এসপিবিএন সদস্য

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বুধবার, ১ নভেম্বর, ২০১৭

জীবন নিউজ, ঢাকা: প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তায় মাঠে নামছে পুলিশের বিশেষায়িত ইউনিট এসপিবিএন (স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রটেকশন ব্যাটালিয়ন)। স্পেশাল সিকিউরিটি ফোর্সের (এসএসএফ) সঙ্গে সমন্বয় করে তারা কাজ করবে।
আজ বুধবার থেকে আনুষ্ঠানিকভাবে এসপিবিএনের প্রায় সাতশ’ সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন শুরুর করার কথা।
এর আগে এই ইউনিটটি সোয়া চার বছর ধরে প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। গণভবনের মত একইভাবে তারা প্রধানমন্ত্রীর কার্যালয়ের নিরাপত্তার দায়িত্ব পালন করবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের চারদিকের সীমানা প্রাচীর সংলগ্ন চৌকিগুলোতে নজরদারি করার জন্য তাদের মোতায়েন করা হবে। এছাড়া কার্যালয়ের প্রবেশ গেটে পুলিশের বিশেষ শাখার সদস্যদের সঙ্গে তারা কাজ করবে।
জানা গেছে, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশি-বিদেশি অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিদের (ভিভিআইপি) নিরাপত্তা দিতে পুলিশের নতুন বিশেষায়িত ব্যাটালিয়ন এসপিবিএন এর যাত্রা শুরু হয় ২০১৩ সালের ৫ জুলাই। প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে এসপিবিএন-১ এর প্রায় দুই শত সদস্য মোতায়েন করা হয়। এসপিবিএনের জন্য যানবাহন বৃদ্ধি করে সরকার। তাদের জন্য বিদেশে বিশেষ প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হয়। গণভবনের চারদিকের সীমানা প্রাচীর ও এর চৌকিতে নিরাপত্তার দায়িত্ব পালন করে এসপিবিএন। গণভবনে প্রবেশ করা গাড়িও তল্লাশি চালায় তারা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews