ঢাকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দিনাজপুরে কুরিয়ার সার্ভিস অফিস থেকে বিপুল পরিমাণ মাদক উদ্ধার Logo জাপানে ৭.১ মাত্রার ভূমিকম্পের পর সুনামি সতর্কতা Logo রাষ্ট্রপতি নির্বাচনের প্রাথমিক আলোচনা হয়েছে : সিইসি Logo মানবসম্পদ উন্নয়নসহ বিভিন্ন খাতে জাপানের সক্রিয় সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo বঙ্গভবনে কার্যক্রম শুরু ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির Logo দেশীয় প্রযুক্তির ভেন্টিলেটর ও হাই-ফ্লো অক্সিজেন মেশিন প্রস্তুতকারকদের সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর Logo পাকিস্তান দলে যোগ দিচ্ছেন শফিক ও শাকিল Logo স্বাধীন গণমাধ্যমের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চান প্রধানমন্ত্রী Logo হরমুজ প্রণালীতে ৬টি জাহাজ থামিয়ে দিল ইরান Logo যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে: মির্জা ফখরুল

অক্টোবরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

প্রতিনিধির নাম :

আগামী অক্টোবরে ভারত সফর করতে পারেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর সফরের সময়সূচি নিয়ে এখনো পরিকল্পনা চলছে। ভারত সরকারের সূত্র ইত্তেফাককে জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে এবং দীপাবলির আগে এই সফর হতে পারে

এটা হবে ২০১৮ সালের ডিসেম্বরে পুনর্নির্বাচিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রথম ভারত সফর। একইসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় আসার পর শেখ হাসিনার প্রথম সফর। বর্তমানে দুই দেশের প্রধানমন্ত্রীর মধ্যে চমৎকার সম্পর্ক রয়েছে।

সূত্র মতে, শেখ হাসিনার সফরে নদীর পানি বণ্টন নিয়ে আলোচনা হতে পারে। পাশাপাশি নদীপথে দুই দেশের মধ্যে সংযোগ বাড়ানোর বিষয়টি গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বশেষ ২০১৭ সালে ভারত সফর করেন। ওই সফরের সময় তিনি পশ্চিমবঙ্গের শান্তি নিকেতনে যান।

গত মে মাসে নরেন্দ্র মোদির দ্বিতীয় মেয়াদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি শেখ হাসিনা। তবে দুই প্রধানমন্ত্রীর মধ্যে নিয়মিত যোগাযোগ রয়েছে এবং সম্প্রতি ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে তারা যৌথভাবে কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন। ২০১৭ সালের এপ্রিলে শেখ হাসিনার ভারত সফরে রেকর্ড সংখ্যক ২২টি চুক্তি স্বাক্ষরিত হয় দুই দেশের মধ্যে।

সম্প্রতি পার্লামেন্টে এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, আফগানিস্তান, বাংলাদেশ, ভুটান, মালদ্বীপ, নেপাল এবং শ্রীলঙ্কার সঙ্গে সুসম্পর্ক বিরাজ করছে ভারতের। ‘প্রতিবেশী প্রথম’ নীতি অনুযায়ী প্রতিবেশী দেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক কল্যাণের সম্পর্ক উন্নয়নে ভারত প্রতিশ্রুতিবদ্ধ। ভারত এসব দেশের সক্রিয় উন্নয়ন অংশীদার এবং বেশ কিছু প্রকল্পে কাজ করছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুলাই ২০১৯
১০ বার পঠিত হয়েছে