ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

অপমানের প্রতিশোধ নিতে বন্ধুকে খুন!

প্রতিনিধির নাম :

নাটোরের রাজশাহী সায়েন্স এ্যান্ড টেকনোলজি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কামরুল ইসলাম জাহিদের হত্যাকারী মিনহাজ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার বেলা সাড়ে ১১টায় নাটোরের পুলিশ সুপার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার লিটন কুমার সাহা। শুক্রবার রাতে মিনহাজ হোসেনের বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মিনহাজ হোসেন সদর উপজেলার সুলতানপুর গ্রামের নূরুল হকের ছেলে এবং নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজের অর্থনীতি বিভাগের স্নাতক ১ম বর্ষের ছাত্র।

প্রেস ব্রিফিংকালে পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, সদর উপজেলার হালসা বাজারে একদিন ভ্যান রিকশায় চড়া নিয়ে মিনহাজ হোসেনকে থাপ্পর মারে কামরুল ইসলাম জাহিদ। এরপর থেকে মনের ভিতর পুঞ্জীভূত ক্ষোভ বাড়তে থাকে মিনহাজের।

গত ৫ জানুয়ারি সন্ধ্যায় কামরুল ইসলাম জাহিদের প্রেমিকা সোনিয়ার সাথে দেখা করানোর কথা বলে নবীন কৃষ্ণপুর গ্রামে কামরুলকে ডেকে ফাঁকা মাঠে নিয়ে যায় মিনহাজ। সেখানে মিনহাজ তার পকেটে থাকা খেজুর গাছ কাটার ধারালো দা বের করে কামরুলের ঘাড়ে কোপ মারে। এতে কামরুল দৌড়ে পালানোর চেষ্টা করলে মাটিতে পড়ে যায়। এরপর উপর্যুপরি কুপিয়ে কামরুল ইসলামকে হত্যা করে পালিয়ে যায় মিনহাজ হোসেন।

এ ঘটনায় নিহতের বোন রেহেনা আক্তার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে নাটোর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করে। মামলা দায়েরের পর পুলিশ বিভিন্ন সোর্সের সুত্র ধরে মিনহাজকে গ্রেফতার করে। গ্রেফতারের পর মিনহাজ হোসেন হত্যাকাণ্ডের কথা স্বীকার করে। তার দেওয়া স্বীকারোক্তিতে হত্যাকান্ডে ব্যবহৃত ধারালো দা উদ্ধার করে পুলিশ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:৪৫ অপরাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
১২ বার পঠিত হয়েছে