ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

আখেরি মোনাজাত শেষ হতেই ইজতেমাস্থল তলিয়ে গেল নোংরা পানিতে

প্রতিনিধির নাম :

৫৫তম বিশ্ব ইজতেমায় জমায়েত হওয়া প্রথম পর্বের জোবায়ের অনুসারীদের আখেরি মোনাজাতের মধ্য দিয়ে রবিবার সম্পন্ন হয়েছে ২০২০ সালের বিশ্ব ইজতেমা। কিন্তু সকালে মোনাজাত শেষ হতে না হতেই ঘটে যায় এক উদ্ভট অনাকাঙ্ক্ষিত ঘটনা। টঙ্গী শিল্প এলাকার নোংরা পানিতে তলিয়ে যায় ইজতেমা ময়দানের বিশাল এলাকার মূল মঞ্চসহ ইজতেমা ময়দানের গুরুত্বপূর্ণ এলাকা। তাবলীগ সাথীরা জানান, ময়লা আবর্জনায় সুয়ারেজ লাইন ব্লক হয়ে শনিবার সন্ধ্যার দিকে ময়দানের ৭ নম্বর টয়লেট ভবনের পাশে ড্রেনের ম্যানহল উপচে দুর্গন্ধযুক্ত নোংরা পানি প্রথমে ময়দানের ৪১, ৪২, ৪৩ খিত্তায় প্রবেশ করে।

রাত ১০টার দিকে দমকল বাহিনীর কর্মীরা এসে দুটি পাম্প চালু করে পাইপের সাহায্যে পানি অন্যত্র অপসারণের চেষ্টা করে। তাদের চেষ্টার ফলে পানি ৪১ নম্বর খিত্তায় সীমাবদ্ধ ছিল। রাতে ঐ খিত্তার মুসল্লিরা অন্যান্য খিত্তায় আশ্রয় নেন। কিন্তু গতকাল সোমবার সকাল থেকে পানি বাড়তে থাকে এবং কিছুক্ষণের মধ্যেই পানি চারদিকে ছড়িয়ে পড়ে। এ সময় সুয়ারেজ লাইনের নোংরা পানিতে ময়দানের বেশ কিছু খিত্তা প্লাবিত হয়। সকাল ৯টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের কর্মীরা দ্বিতীয় পর্বের ইজতেমার জন্য পয়ঃনিষ্কাশনের কাজ শুরু করে।

নাম প্রকাশে অনিচ্ছুক সিটি করপোরেশনের এক পয়ঃনিষ্কাশন কর্মী জানান, টয়লেটের ময়লা পানি এবং লোকজনের ফেলে রাখা ভাত, তরকারিসহ অন্য ব্যবহার্য জিনিসপত্র অপসারণে তাদের অনেক কষ্ট করতে হচ্ছে। বিগত বছরগুলোতে আবর্জনা অপসারণে আমাদের এত পরিশ্রম করতে হয়নি। সবচেয়ে ন্যক্কারজনক বিষয় হলো মূল মঞ্চের চারপাশে লোকজন মলমূত্র ত্যাগ করার কারণে আমাদের কাজ করতে দ্বিগুণ সময় লাগছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:২৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০
১২ বার পঠিত হয়েছে