ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, সৌজন্য সাক্ষাৎ করলেন রাষ্ট্রপতি Logo সামাজিক মূল্যবোধ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে খেলাধুলার বিকল্প নাই: ক্রীড়া প্রতিমন্ত্রী Logo ইনিংস ও ৪১৩ রানে হারল বাংলাদেশ ‘এ’ Logo নিষেধাজ্ঞা সত্ত্বেও অস্ট্রেলিয়ায় ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার বাড়ছে Logo কালো দাগ’ মুক্ত সিরিয়া, খুলেছে উন্নয়নের পথ : প্রেসিডেন্ট শারা Logo পাকিস্তানের হাসপাতালে অগ্নিকাণ্ডে ১৪ শিশুর মৃত্যু Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ

আজ খুলনার মুখোমুখি রংপুর রাইডার্স

প্রতিনিধির নাম :

জীবন নিউজ  ডেস্ক: ঢাকায় শেষ পর্বে আজ রোববার খুলনার প্রতিপক্ষ রংপুর রাইডার্স। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৬ টায়। তার আগে বেলা একটায় মুখোমুখি হবে সিলেট সিক্সার্স ও চিটাগং ভাইকিংস।

পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে থেকে রংপুর রাইডার্সের মুখোমুখি হচ্ছে খুলনা টাইটানস। ১০ ম্যাচে ৬ জয়ে ১৩ পয়েন্ট সংগ্রহ করেছে গতবার তৃতীয় হওয়া দলটি। সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে আছে মাশরাফির দল। সবার আগে সেরা চার নিশ্চিত করেছে খুলনা। রংপুর অবশ্য নিশ্চিন্ত হতে পারছে না, তাদের ভাগ্য ঝুলছে সুতোর ওপরে।

সেরা চার নিশ্চিত করেছে তিনটি দল-খুলনা টাইটানস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স আর ঢাকা ডায়নামাইটস। আজ প্রথম ম্যাচে সিলেট হেরে গেলে রংপুরের সম্ভাবনা উজ্জ্বল হবে।

এবারের বিপিএলে আগের ম্যাচে রংপুরকে ৯ রানে হারিয়েছিল খুলনা। আজ সেই জয় টাইটানসকে অনুপ্রাণিত করবেই। ।

অন্যদিকে টুর্নামেন্টের শুরুর দিকে টানা তিন ম্যাচ হারের ধাক্কা এখনও সামলে উঠতে পারেনি রংপুর রাইডার্স। অধিনায়ক মাশরাফি অবশ্য সেরা চার নিয়ে আশাবাদী।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৩২ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
২০ বার পঠিত হয়েছে