1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার ঘোষণা ইরানি বিপ্লবী গার্ড বাহিনীর প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচটি প্রকল্প চলমান : মিলন জ্বালানি তেল বিক্রির বিধিনিষেধ তুলে নিলো সরকার প্রধানমন্ত্রীর সভাপতিত্বে কৃষক কার্ড বিষয়ে বৈঠক মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী কুমিল্লা সিটি কর্পোরেশনের নতুন প্রশাসক ইউসুফ মোল্লা টিপু

আজ লগি বৈঠার সেই ২৮ অক্টোবর

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ২৮ অক্টোবর, ২০১৭

জীবন নিউজ, ঢাকা : আজ লগি-বৈঠার সেই ২৮ অক্টোবর। ২০০৬ এই দিনে রাজধানীর পুরানা পল্টন এলাকায় প্রকাশ্যে লগি-বৈঠা দিয়ে মানুষ হত্যা করে লাশের উপর নৃত্য করা হয়। মিডিয়ার কল্যাণে সেই নির্মম দৃশ্য গোটা বিশ্ববাসী দেখতে পেয়েছে।
আজ থেকে এগারো বছর আগে ২০০৬ সালের ২৮ অক্টোবর। ওইদিন ছিল চারদলীয় জোট সরকারের ক্ষমতার ৫ বর্ষপূর্তির দিন। ক্ষমতা হস্তান্তরের এই দিনে বায়তুল মোকাররম উত্তর গেটে আয়োজন করা হয়েছে জনসভার। ২৮ অক্টোবর সকাল ১০টা থেকেই আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের নেতাকর্মীরা জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত জনসভায় আগতদের উপর হামলা শুরু করে। বেলা বৃদ্ধি পাওয়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হতে থাকে। একপর্যায়ে তুমুল জামায়াতে ইসলামীর জনসভায় হামলা চালায় ১৪ দলীয় জোটের লোকেরা। ওই ঘটনায় মাসুম, শিপন, মুজাহিদ, রফিক ও ফয়সাল প্রাণ হারায়।
নিরস্ত্র মানুষের উপর হামলা ও লাশের উপর নৃত্য করার মতো বর্বরতম ঘটনা সে দিন গোটা মানব সভ্যতাকে হতবাক করেছিল।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews