1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ঈদের দিন সর্বস্তরের মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী ঈদের ছুটিতেও গুলশান বাসভবন থেকে সরকারি জরুরি কাজ করছেন প্রধানমন্ত্রী সংসদে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিকল্প দায়িত্বে থাকবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর : প্রজ্ঞাপন জারি বিপুল ইয়াবাসহ মাদক সম্রাট মাইকেল গ্রেফতার ঈদযাত্রা স্বস্তিদায়ক, বাড়তি ভাড়া নেওয়া হচ্ছে না: সড়কমন্ত্রী ছুটির দ্বিতীয় দিনে ঘরমুখো মানুষের চাপ কম, অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু

আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার, আটক ১

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : সোমবার, ২ অক্টোবর, ২০১৭

চাঁপাইনবাবগঞ্জ: জেলার সদর উপজেলার বহরমপুর তাঁতীপাড়া এলাকা থেকে আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় উৎপল চন্দ্র ভাস্কর (২৪) নামে একজনকে আটক করা হয়।

র‌্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের মিডিয়া উইং সোমবার (২ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে জানিয়েছেন, আমদানি নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল অবৈধভাবে ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫ রাজশাহীর সিপিসি-১ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল শনিবার দিবাগত গভীর রাত পৌনে ১১টায় ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. সাকিবুল ইসলাম খানের নেতৃত্বে জেলার সদর উপজেলার বহরমপুর এলাকার তাঁতীপাড়া গ্রামের অসীম চন্দ্র ভাস্করের বসতবাড়ীতে অভিযান পরিচালনা করে।

এ সময় তার ছেলে মাদক ব্যবসায়ী উৎপল চন্দ্র ভাস্করের শয়ন কক্ষের চৌকির নিচ থেকে আমদানি নিষিদ্ধ ১৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে তাকে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আসামি ভাস্কর দীর্ঘদিন ধরে ফেনসিডিলসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ক্যাম্প প্রধান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews