ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

আমরা কেউ যেন এমন ভুল আর না কর

প্রতিনিধির নাম :

দর্শক পেটানো ও ম্যাচ রেফারির সঙ্গে আচরণবিধি লঙ্ঘণের ঘটনায় বড় শাস্তি পেয়েছে তরুণ ক্রিকেটার সাব্বির রহমান। বিসিবির কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ, ২০ লাখ টাকা জরিমানা এবং আগামী ছয় মাস ঘরোয়া ক্রিকেট থেকে নিষিদ্ধ হয়েছেন তিনি। কাল বিসিবিতে এসেছিলেন সাব্বির। এসেছিলেন মাশরাফি মুর্তজাও।

সাব্বিরের কাঁধে হাত রেখে তাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করেন ম্যাশ। পরে বিসিবি একাডেমি মাঠে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক বলেন, ‘আমরা বিসিবির অধীনে রয়েছি। বোর্ডের সঙ্গে আমরা চুক্তিবদ্ধ। তাই আমাদের বোর্ডের বেঁধে দেয়া আচরণবিধি মেনে চলতে হবে। এটা আমাদের দায়িত্ব।’

মাশরাফি আরও বলেন, ‘আমাদের সবাই অনুসরণ করে। যেসব তরুণ খেলোয়াড় উঠে আসছে, তারাও। মাঠে ও মাঠের বাইরে তাই সংযত আচরণ করা উচিত আমাদের।’

সাব্বিরের শাস্তি প্রসঙ্গে এসময় মাশরাফি বলেন, ‘সাব্বিরের মতো আর যেন কারও শাস্তি না হয়। আমরা কেউ যেন এমন ভুল আর না করি।‘আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। খেলোয়াড় হিসেবে আমাদের কাজ হচ্ছে ভালো খেলা এবং ঠিকঠাকমতো অনুশীলন করা। সবাই আমাদের অনুসরণ করে। তাই এটা আমাদের নিশ্চিত করতে হবে যে, মাঠের বাইরে আচরণ যেন ঠিকঠাক হয়।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৩ জানুয়ারী ২০১৮
২৫ বার পঠিত হয়েছে