ঢাকা , রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo চট্টগ্রাম রেঞ্জে অভিযানে ইয়াবাসহ মাদক উদ্ধার, গ্রেফতার ৭২৭ Logo পেরুতে শক্তিশালী ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় বাসিন্দারা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের স্মরণে রাষ্ট্রপতির শ্রদ্ধা Logo সশস্ত্র বাহিনীর বীর শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা Logo বাংলাদেশকে অনুকরণীয় ও আত্মমর্যাদাশীল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার অঙ্গীকার প্রধানমন্ত্রীর Logo ফটিকছড়ির নাজিরহাট ভূমি কার্যালয়ে ঘুষ-হয়রানির অভিযোগ Logo পাহারাদার থেকে কোটিপতি! রামু সাব-রেজিস্ট্রি অফিসের নৈশপ্রহরী তোফাইলের অদৃশ্য সাম্রাজ্য Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন

আরজে মিথিলা

প্রতিনিধির নাম :

অভিনয়ের বাইরে নতুনরূপে পরিচিতি পাচ্ছেন অভিনেত্রী মিথিলা। অভিনয় ও গান নিয়ে ব্যস্ত থাকলেও এবার তাকে দেখা যাবে রেডিওতে আরজে হিসেবে। আগামী ৪ এপ্রিল থেকে প্রতি বুধবার রেডিও স্বাধীনে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ‘বেড়ে ওঠার গল্প’ শিরোনামের একটি অনুষ্ঠান নিয়ে থাকবেন তিনি।

ব্র্যাক ও রেডিও স্বাধীনের যৌথ প্রযোজনায় শুরু হচ্ছে এ অনুষ্ঠান। এতে শিশুর প্রারম্ভিক বিকাশ নিয়ে কথা বলবেন মিথিলা। অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশেষজ্ঞরাও যোগ দেবেন।

এ প্রসঙ্গে মিথিলা বলেন, ‘শিশুদের মানসিক বিকাশের বিষয়ে কেউ তেমন ভাবে না। শিশুর বিকাশ ও বৃদ্ধির মধ্যে কিন্তু পার্থক্য আছে। আমরা মা-বাবারা ভাবি, শিশু শারীরিকভাবে বেড়ে উঠলেই সব স্বাভাবিকভাবে এগোয়। তাদের বিকাশের দিকে আমরা কতজনই বা নজর দিই? এসব বিষয়ে স্পষ্ট ধারণা দিতেই আমরা কথা বলব এ অনুষ্ঠানে।’

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
৯২ বার পঠিত হয়েছে