1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
  2. adm_f71511@www.jibonnews24.com : adm_f71511 :
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৩:০৪ অপরাহ্ন
সর্বশেষ সংবাদ:
ভূঞাপুরে ট্রেনে কাটা পড়ে মায়ের মৃত্যু, ছেলে-মেয়ে আহত যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর ঘোষণা ট্রাম্পের, যা বলল ইরান ৪ বিভাগে বজ্রবৃষ্টির আভাস সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র বাছাই শুরু ড্রোন দিয়ে যেভাবে বিশ্বে ক্ষমতার ধারণাই বদলে দিল ইরান বাণিজ্যমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ বর্তমান সরকার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে ৯০.৬৬ মিলিয়ন ডলার : অর্থমন্ত্রী ইইউ’র মধ্যে ইতালি বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার : স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে; ‘প্যানিক বায়িং’ থেকে বিরত থাকার আহ্বান তথ্য উপদেষ্টার নেতানিয়াহুকে গ্রেফতারের ইঙ্গিত দিলেন হাঙ্গেরির নতুন প্রধানমন্ত্রী

আশুলিয়ায় ১০ টন অবৈধ পলিথিন জব্দ, চারজনকে অর্থদ-

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০১৯

আলমাস হোসেন  :-  শিল্পাঞ্চল আশুলিয়ায় অভিযান চালিয়ে ১০ টন নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এসময় অভিযুক্ত তিন ব্যক্তিকে ৪০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়েছে। বুধবার (১৬ অক্টোবর) বিকেলে আশুলিয়ার বাইপাইল এলাকায় আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অভিযুক্তদের অর্থদন্ড প্রদানসহ অবৈধ পলিথিনগুলো জব্দ করেন।

এসময় অভিযুক্ত মোঃ মিলন হোসেনকে ১০ হাজার, মোঃ সাইদুল ইসলামকে ২০ হাজার ও মোঃ তাকবিরকে ১০ হাজার টাকা অর্থদ- প্রদান করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজোয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাপাইল এলাকায় অভিযান চালিয়ে একটি গুদাম ও দুইটি দোকান থেকে ২৫০ বস্তা অবৈধ পলিথিন জব্দ করা হয়। জব্দকৃত পলিথিনের আনুমানিক ওজন ১০ টন। অভিযুক্তরা অবৈধ পলিথিন বিভিন্ন দোকানে পাইকারী ও খুচরা বিক্রি করে আসছিলো। তিনি আরও জানান, জব্দকৃত পলিথিনগুলো পরিবেশ অধিদপ্তরের জিম্মায় দেয়া হবে এবং পরবর্তীতে তারা ব্যবস্থা নিবেন।

অভিযানকালে পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলার সহকারী পরিচালক শরিফুল আলম, আশুলিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এমদাদুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews