ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা Logo দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় স্কুল বন্ধ Logo কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ Logo বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী Logo জিসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

প্রতিনিধির নাম :

আড়াইহাজারে বিয়ের প্রলোভনে এক যুবতীকে ধর্ষণের অভিযোগ উঠেছে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ব্যাপারে ধর্ষিতা নিজে হাইজাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেনকে আসামি করে থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের বরাত দিয়ে আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, উপজেলার তিলচণ্ডী এলাকার ওই যুবতীকে গত এক মাস ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে হাইজাদী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আনোয়ার হোসেন বিভিন্ন স্থানে নিয়ে কয়েকবার ধর্ষণ করেছে। শুক্রবার বিকালে আনোয়ার বিয়ের প্রলোভন দেখিয়ে যুবতীকে নারান্দী গ্রামে তার নিজ বাড়িতে নিয়ে যায়। এ সময় ছাত্রলীগ নেতা তাকে আবারো জোরপূর্বক তার শয়ন কক্ষে ধর্ষণ করে। পরে যুবতী বিয়ের জন্য চাপ দিলে আনোয়ার যুবতীকে বিয়ে করতে অস্বীকৃতি জানায় এবং তাকে বেধরক মারধর করে ঘরে আটকে রাখে। পরে রাতে ১২টার দিকে তাকে আবারো ধর্ষণ করার চেষ্টা করলে তার ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে। এ সময় আনোয়ার পালিয়ে যায়। পরে গতকাল দুপুরে ধর্ষিতা নিজে বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণের অভিযোগ দেয়। অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। আড়াইহাজার থানার ওসি এমএ হক জানান, আসামিকে গ্রেপ্তার করার চেষ্টা চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ এপ্রিল ২০১৮
১৬ বার পঠিত হয়েছে