ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

ইবিতে মধ্যরাতে পানির দাবিতে ছাত্রীদের বিক্ষোভ

প্রতিনিধির নাম :

পানি সংকট সমস্যা সমাধানের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শেখ হাসিনা হলের ছাত্রীরা।মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত এ বিক্ষোভ করেন তারা।

এ সময় হলের ছাত্রীরা হল থেকে বের হয়ে গেটের সামনে এসে বিক্ষোভ করেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। এ ঘটনার পর হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পানি সমস্যা সমাধানের স্থায়ী সমাধানের আশ্বাস দিলে রাত ১২টার দিকে হলে ফিরে যান ছাত্রীরা।বিক্ষোভকারীদের দাবি, গত এক সপ্তাহ ধরে ট্যাপে পানি না থাকা, পানিতে প্রচুর আয়রন, ট্যাপের পানিতে ময়লাসহ নানা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। এ ছাড়া দীর্ঘ দুই মাস ধরে হলে বিভিন্ন সময় পানি সংকট দেখা দিচ্ছে।বিষয়টি হল কর্তৃপক্ষকে একাধিকবার জানানোর পরও স্থায়ী কোনো সমাধান হয়নি। তবে হল কর্তৃপক্ষের দাবি সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অফিস।এ সময় বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক নাসিমুজ্জামান ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করেন।পরিস্থিতি স্বাভাবিক করতে ব্যর্থ হলে রাত ১২টার দিকে হল প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান ঘটনাস্থলে আসেন। পরে প্রভোস্ট বুধবার সন্ধ্যার মধ্যে পানি সমস্যার স্থায়ী সমাধানের আশ্বাসে দিলে রাত ১২টার দিকে হলে ফেরেন ছাত্রীরা।শেখ হাসিনা হলের প্রভোস্ট প্রফেসর ড. মিজানুর রহমান বলেন, সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে কর্তৃপক্ষ। আশা করছি, অতিদ্রুত পানি সংকট সমস্যার সমাধান হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৩৪ পূর্বাহ্ন, বুধবার, ১৯ সেপ্টেম্বর ২০১৮
১৯ বার পঠিত হয়েছে