1. rajubdnews@gmail.com : 24jibonnews : admink
শুক্রবার, ০১ মে ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে একটি সমীক্ষা সমাপ্ত হয়েছে : প্রধানমন্ত্রী দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহে ১ নম্বর সতর্ক সংকেত এনপিটি সম্মেলনে পারমাণবিক নিরস্ত্রীকরণে জোরালো পদক্ষেপ চায় বাংলাদেশ ঢাকাকে ‘ক্লিন এবং গ্রীন সিটি’ করতে ১২ দফা কর্মপরিকল্পনা গ্রহণ করেছে সরকার : প্রধানমন্ত্রী ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী সন্ধ্যার মধ্যে ২০ জেলায় কালবৈশাখীর আভাস সিরিজ জয়ের ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশ একাদশ ইরানের পরমাণু অস্ত্র থাকা উচিত নয়, রাজা চার্লসও আমার সঙ্গে একমত: ট্রাম্প ৯ গোলের রোমাঞ্চকর লড়াইয়ে বায়ার্নকে হারাল পিএসজি বজ্রপাতে বাবার মৃত্যু, কোল থেকে ছিটকে বাঁচল মেয়ে

উত্তাল দিল্লি, ১৪৪ ধারা জারি

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২০

ভারতের দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন (সিএএ) সমর্থক ও বিরোধীদের মধ্যে সংঘর্ষের মাত্রা বেড়েই চলেছে। আজ মঙ্গলবার সকাল থেকে ফের উত্তপ্ত হয়ে উঠেছে দিল্লির ব্রহ্মপুর এলাকা। ইতোমধ্যে সংঘর্ষে এক পুলিশ কনস্টেবলসহ ৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত অন্তত ১০৫ জন।

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, সকাল থেকে দু’পক্ষের মধ্যে পাথর ছোড়াছুঁড়ি শুরু হয়েছে। সেইসঙ্গে আগুন লাগানো হয় ২টি গাড়িতে। আশঙ্কায় বন্ধ করা হয়েছে ৫টি মেট্রো স্টেশন।

জাফরাবাদ, মৌজপুর-বাবারপুর, গোকুলপুরি, শিব বিহার ও জোহরি এনক্লেভ মেট্রো স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়েছে। জানানো হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সেখানে কোনও ট্রেন দাঁড়াবে না। ওই এলাকায় ১৪৪ ধারাও জারি হয়েছে।

এছাড়া দিল্লির আরও ১০ জায়াগায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। সেইসঙ্গে মঙ্গলবার পূর্ব ও উত্তর-পূর্ব দিল্লির সমস্ত স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।

গতকাল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দিল্লি পৌঁছানোর কয়েক ঘণ্টা আগে ভারতের রাজধানী শহর রণক্ষেত্রে পরিণত হয়।

ট্রাম্পের ভারত সফর শুরুর আগের দিনই উত্তর দিল্লির মৌজপুর এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিতর্কিত সিএএ সমর্থক ও বিরোধিতাকারীদের মধ্যকার ওই সংঘর্ষ বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে এবং আরো সহিংস হয়ে ওঠে।

ভারতীয় নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে প্রথমবারের মত ধর্মকে ভারতীয় নাগরিকত্ব পাওয়ার নির্ধারক হিসেবে রাখা হয়েছে। নাগরিকত্ব আইন (সিএএ) সংশোধন করে বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের হিন্দুসহ কয়েকটি ধর্মাবলম্বীদের ভারত তাদের দেশের নাগরিকত্ব পাওয়ার সুযোগ করে দিয়েছে।বিতর্কিত এই আইন প্রত্যাহারের দাবিতে দেশজুড়ে সরব হয়েছে একাধিক রাজনৈতিক দল।

এ নিয়ে ভারতের বিভিন্ন রাজ্যে চলছে দফায় দফায় বিক্ষোভ। এই বিক্ষোভে এখন পর্যন্ত প্রায় ৩০ জন নিহত হয়েছেন ।

ভারতীয় সরকার সরকার বলছে, নাগরিকত্ব নেয়ার জন্য নয় দেয়ার জন্যই নাগরিক আইন সংশোধন করা হয়েছে। তবে সমালোচকরা বলছে সংশোধিত নাগরিকত্ব আইন মুসলমানদের জন্য বৈষম্যমূলক।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews