ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo জাতিসংঘে নারী মহাসচিব প্রার্থী ইকুয়েডরের এসপিনোসার প্রচারণা শুরু Logo ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার

উপবৃত্তির টাকা পাচ্ছে ৬ লাখ শিক্ষার্থী

প্রতিনিধির নাম :

উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬ লাখেরও বেশি শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে রবিবার। শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে এ টাকা সহজেই উত্তোলন করতে পারবে।

উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প সূত্রে জানা গেছে,  বিদ্যালয়ের ৪০ শতাংশ ছাত্রী ও ১০ শতাংশ ছাত্র এ উপবৃত্তির টাকা পাচ্ছে। দ্বিতীয় ধাপের টাকা আগামী ডিসেম্বরে দেয়া হবে।

চলতি বছর মোট ৬ লাখ ২ হাজার শিক্ষার্থীকে উপবৃত্তির আওতায় আনা হবে। এ জন্য সরকারের তহবিল থেকে প্রায় ১৬২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে।

সূত্র মতে, এ প্রকল্পের মাধ্যমে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে শিক্ষার্থীদের টিউশন ফি, বই ক্রয়, ফরম পূরণসহ অন্যান্য খরচের জন্য বিজ্ঞান শিক্ষার্থীদের বার্ষিক ২ হাজার ৮০০ এবং মানবিক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা হারে উপবৃত্তি দেয়া হবে।

প্রকল্পের উপপরিচালক এস এম সাইফুল আলম জানান, সারা দেশে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের পড়ালেখা বাবদ তাদের অভিভাবকদের ব্যয় কমাতে কয়েক বছর ধরে ‘উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প’ চালু রয়েছে। এর মাধ্যমে প্রতি বছর বিপুল শিক্ষার্থী উপবৃত্তি পাচ্ছে।

প্রসঙ্গত, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে ‘উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প’ চালু হয়। ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পের মেয়াদ শেষ হলেও তা আরও দুই বছর বাড়ানো হয়।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
১২ বার পঠিত হয়েছে