ঢাকা , বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo গুলশান সাব-রেজিস্ট্রি অফিসে ‘কমিশন সিন্ডিকেটের’ অভিযোগ Logo ইইউ-মার্কোসুর বাণিজ্য চুক্তি নিয়ে অসন্তোষ প্যারাগুয়ের প্রেসিডেন্টের Logo তিনটি নতুন উপজেলা ও একটি থানা অনুমোদন দিয়েছে সরকার Logo কুমিল্লার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শনে জেলা পরিষদের প্রশাসক মো. মোস্তাক মিয়া Logo ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে পরাজিত বাংলাদেশ Logo জুলাই মাসেও অপরিবর্তিত থাকছে জ্বালানি তেলের মূল্য Logo বাক্ প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের দায়ে ঠাকুরগাঁওয়ে একজনের যাবজ্জীবন কারাদণ্ড Logo স্ট্যাচু অব লিবার্টিতে আলোক প্রদর্শনীর আয়োজন করবে ফ্রান্স Logo স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি : মির্জা ফখরুল Logo জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে চুয়াডাঙ্গায় বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিনিধি

নড়াইলে জেলা বিএনপির যৌথ সভা

প্রতিনিধির নাম :

দলীয় কার্যক্রম গতিশীল ও সাংগঠনিক ভিত্তি মজবুত করার লক্ষ্যে বিএনপি’র নড়াইল জেলা শাখার উদ্যোগে আজ এক যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ শনিবার দুপুরে জেলা বিএনপি কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) জয়ন্ত কুমার কুন্ডু।

জেলা বিএনপির সভাপতি ও নড়াইল-১ আসনের সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সদর থানা বিএনপির সভাপতি ও নড়াইল জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খন্দকার ইজাজুল হাসান বাবু, অ্যাডভোকেট মাহবুব মোর্শেদ জাপল, জেলা নড়াগাতী থানা বিএনপির সভাপতি খান মতিয়ার রহমান, জেলা ছাত্রদলের আহবায়ক খন্দকার মাহমুদুল হাসান সনি প্রমুখ সহ জেলা বিএনপি এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও স্থানীয় কর্মীরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা স্থানীয় সরকার নির্বাচন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি মোকাবিলা ও আগামী দিনের সাংগঠনিক আন্দোলন-সংগ্রাম জোরদার করতে দলের তৃণমূল পর্যায় পর্যন্ত নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৫:২৬ অপরাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬
৫৫ বার পঠিত হয়েছে