ঢাকা , রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo যুদ্ধবিরতির মধ্যেই গাজায় এমএসএফ কর্মী নিহত, হামলার নিন্দা জাতিসংঘের Logo রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি Logo পদ্মের সুতা দিয়ে শাড়ি ১০ লাখ, বৈদেশিক মুদ্রা অর্জনের হাতছানি Logo সিঙ্গাপুরের বিপক্ষে দুই ম্যাচের সিরিজ খেলতে কাল দেশ ছাড়ছে নারী ফুটবল দল Logo শাহ আমানত বিমানবন্দরে বিপুল বৈদ্যুতিক তারসহ ব্যক্তি আটক, ৬ মাসের কারাদণ্ড Logo এল নিনোর তাণ্ডবে পেরু-ইকুয়েডরে ব্যাপক বন্যা, বিপর্যস্ত হাজারো মানুষ Logo আইনশৃঙ্খলা বাহিনী সুশৃঙ্খল, জনগণের আস্থা অর্জন করেছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo শিক্ষাপ্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও অপ্রয়োজনীয় বিরোধের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর Logo পাকিস্তানে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে লাহোর চেম্বারের বৈঠক Logo ‘স্যান্ডপেপার-কাণ্ড’ নিয়ে নিজের ভূমিকার পক্ষে সাফাই সাদারল্যান্ডের

রাজনীতির নামে সন্ত্রাস-সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি

অনলাইন ডেস্ক

রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তিনি বলেন, দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। বিদেশে পলাতক একজন রাজনীতিবিদের জন্য দেশে সন্ত্রাস ও সহিংসতা চালানো একেবারেই অযৌক্তিক। এই সন্ত্রাস ও নৈরাজ্যের কারণে দেশের সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। একই সঙ্গে বিনিয়োগ, কর্মসংস্থান, শিল্প, কলকারখানা ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাধার সম্মুখীন হচ্ছে।

রোববার সকালে ডিফেন্স জার্নালিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিজাব)-এর সভাপতি আলমগীর হোসেনের নেতৃত্বে সংগঠনটির কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধিদল বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এসব কথা বলেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম বাসসকে এ তথ্য জানান।

সাক্ষাৎকালে রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীসহ দেশের ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে ডিফেন্স জার্নালিস্টদের যথাযথ ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি পার্বত্য চট্টগ্রামে সৃষ্ট সমস্যা রাজনৈতিকভাবেই সমাধান করতে হবে বলে উল্লেখ করেন।

রাষ্ট্রপতি পার্বত্য চট্টগ্রামের সমস্যা, রোহিঙ্গা ইস্যু এবং বঙ্গোপসাগরের নীল অর্থনীতি নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন তৈরির জন্য ডিফেন্স জার্নালিস্টদের প্রতি আহ্বান জানান।

শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রবর্তিত বাংলাদেশী জাতীয়তাবাদের প্রসঙ্গে রাষ্ট্রপতি বলেন, এই আদর্শ পাহাড়ি ও সমতলের সব গোষ্ঠীর ভাষা, কৃষ্টি ও সংস্কৃতি অক্ষুণ্ন রেখে জাতি, ধর্ম, বর্ণ ও নৃতাত্ত্বিক পরিচয় নির্বিশেষে দেশের সব নাগরিককে একত্রিত করতে পেরেছে। বাংলাদেশী জাতীয়তাবাদের আদর্শই অত্যন্ত বাস্তববাদী বলেও মন্তব্য করেন তিনি।

সাক্ষাৎকালে ডিজাবের কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম মাসুম, অর্থ সম্পাদক কাজী মো. আফিফুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মো. সাইফ উদ্দিন বাবলুসহ প্রতিনিধিদলের অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। এ সময় রাষ্ট্রপতির সামরিক সচিব ও প্রেস সচিবও উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ২২ মিনিট আগে
১৩ বার পঠিত হয়েছে