সর্বশেষ সংবাদ:
পাকিস্তানে স্পিকারের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে লাহোর চেম্বারের বৈঠক
পাকিস্তান সফররত জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের নেতৃত্বাধীন প্রতিনিধিদলের সঙ্গে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদ সচিবালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় সংসদের প্রতিনিধিদলের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে লাহোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




















