ঢাকা , বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইলের ভয়াবহ সংক্রমণ, দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না বুড Logo বৈশ্বিক বাজারে প্রাণিসম্পদকে নির্ভরযোগ্য ব্র্যান্ড করার প্রত্যয় প্রধানমন্ত্রীর Logo খাটের নিচে ২০ কেজি গাঁজা, ঝিনাইদহে যুবক গ্রেফতার Logo গাজায় সন্তান জন্মদানে বাধা দেওয়ার অভিযোগ ইসরাইলের বিরুদ্ধে: অ্যামনেস্টি Logo সচিবালয়ে মোবাইল কোর্ট পরিচালনায় ক্ষমতা পেলেন তিন উপসচিব Logo দিঘলিয়ায় ১০ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার Logo রাস আল খাইমাহতে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১১ Logo ২৩ দিনে সারাদেশে ২১৩ নাশকতা, গ্রেপ্তার ১০০: তথ্য উপদেষ্টা Logo স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী Logo টানা দ্বিতীয় টেস্টে অ্যাকারম্যানের দেড়শ, চাপে বাংলাদেশ

ক্যালিফোর্নিয়ায় ওয়েস্ট নাইলের ভয়াবহ সংক্রমণ, দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না বুড

আন্তর্জাতিক ডেস্ক

মশার কামড়ে প্রাণঘাতী ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত হয়ে গত দুই মাস ধরে পা নাড়াতে পারছেন না মান্ডি বুড। ভাইরাসটির সংক্রমণে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়েছেন তিনি। অল্পের জন্য প্রাণে বেঁচে ফিরেছেন বুড।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যে এক দশকেরও বেশি সময়ের মধ্যে ওয়েস্ট নাইল ভাইরাসের সংক্রমণ এখন সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। বারব্যাঙ্ক থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

২০২৬ সালে এ পর্যন্ত অঙ্গরাজ্যটিতে ওয়েস্ট নাইল ভাইরাসে ৬১৭ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ৪৫ জন। রেকর্ড অনুযায়ী, ক্যালিফোর্নিয়ায় এটি দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুর বছর।

বুড এএফপিকে বলেন, ‘আমি যে এখনো বেঁচে আছি, এটাই বড় কথা।’

সাম্প্রতিক মাসগুলোতে ক্যালিফোর্নিয়ায় মৌসুমের তুলনায় তাপমাত্রা ও বাতাসের আর্দ্রতা অনেক বেশি ছিল। মশার বংশবিস্তারের জন্য এ ধরনের আবহাওয়া অনুকূল হওয়ায় ভাইরাসটির সংক্রমণও বেড়েছে।

ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায়। ১৯৯৯ সালের আগে ভাইরাসটি যুক্তরাষ্ট্রে ছড়ায়নি। আক্রান্ত পাখিকে কামড়ানোর মাধ্যমে মশা সংক্রমিত হয়। পরে সেই মশার কামড়ে মানুষের শরীরে ভাইরাসটি ছড়িয়ে পড়ে।

ভাইরাসটি সম্পর্কে এখনো অনেক কিছুই অজানা। এর কোনো টিকা বা সুনির্দিষ্ট চিকিৎসা নেই। আক্রান্ত অধিকাংশ মানুষের কোনো উপসর্গ দেখা যায় না। তবে কিছু মানুষের ক্ষেত্রে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। প্রায় এক শতাংশ আক্রান্তের মস্তিষ্কে প্রাণঘাতী সংক্রমণ দেখা দিতে পারে।

মানবিক সহায়তা সংস্থাগুলোর পরামর্শক বুডের ক্ষেত্রেও এমনটি ঘটেছে। লস অ্যাঞ্জেলেসের কাছে বারব্যাঙ্কের একটি হাসপাতালে নেওয়ার পর তার শরীরের তাপমাত্রা বেড়ে ১০৩ ডিগ্রি ফারেনহাইট বা ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছায়।

হাসপাতালে ফিজিওথেরাপি নেওয়ার ফাঁকে আবার দাঁড়ানোর চেষ্টা করতে গিয়ে বুড এএফপিকে বলেন, ‘এটা সত্যিই ভীতিকর।’

জীবনের অধিকাংশ সময় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য ফ্লোরিডায় কাটিয়েছেন বুড। গ্রীষ্মমণ্ডলীয় আবহাওয়ার কারণে সেখানে মশার উপদ্রব সাধারণ ঘটনা।

বুড বলেন, ‘ক্যালিফোর্নিয়ার এত সুন্দর আবহাওয়ায় এখানে এসে এ রোগে আক্রান্ত হব, তা কখনো কল্পনাও করিনি।’

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৩৭ মিনিট আগে
১৩ বার পঠিত হয়েছে