ঢাকা , মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার Logo ফুটবল মাঠে মৃত্যুর মিছিল, সুদানে সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত ১৫ Logo নিকার সভায় নতুন দুই থানা ও দুই পৌরসভা গঠনের অনুমোদন Logo জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে বিজিবির ছয় প্লাটুন Logo পাবনা মানসিক হাসপাতালে দালালবিরোধী অভিযানে আটক ৬ Logo সানা থেকে রিয়াদ, মরুভূমি পেরিয়ে ইয়েমেনিদের অনিশ্চিত যাত্রা Logo ডিজিটাল প্রযুক্তি ও দক্ষতা উন্নয়নে গুরুত্ব দিতে বিশ্ববিদ্যালয়গুলোকে রাষ্ট্রপতি Logo শেষ মুহূর্তের গোলে বাংলাদেশের স্বপ্ন ভেঙে প্রথমবার সাফের ফাইনালে পাকিস্তান Logo ডেভিস কাপে ১৪ দেশের মধ্যে ষষ্ঠ বাংলাদেশ Logo সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৫ লাখ টাকার পণ্য জব্দ

উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এমপিদের সাংবিধানিক দায়িত্ব: স্পিকার

অনলাইন ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:  সরকারের উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা আইনপ্রণেতাদের সাংবিধানিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ একটি কার্যকর সংসদ। এ সংসদের সদস্যরা দক্ষ ও প্রশিক্ষিত। বিভিন্ন পেশার স্বনামধন্য ব্যক্তিরা জনগণের ম্যান্ডেট নিয়ে সংসদে নির্বাচিত হয়ে এসেছেন। আইন প্রণয়নের পাশাপাশি সংসদ সদস্যদের আরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে।

আজ জাতীয় সংসদের শপথ কক্ষে ইউএনডিপির বাস্তবায়নাধীন ‘স্ট্রেংথেনিং ইনস্টিটিউশন, পলিসিস অ্যান্ড সার্ভিসেস (এসআইপিএস)’ প্রকল্পের আওতায় ‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এবং সরকারি সম্পদ ব্যবস্থাপনায় সংসদীয় তদারকি জোরদারকরণ’ শীর্ষক অরিয়েন্টেশন প্রোগ্রামে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংসদ সচিবালয়ের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভুঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় সংসদের বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান এবং ইউএনডিপির সিনিয়র প্রোগ্রাম অ্যাডভাইজার ড্রাগান পপোভিচ।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, সরকারি উন্নয়ন প্রকল্পের পরিধি যেমন বেড়েছে, তেমনি প্রকল্প বাস্তবায়নের কারিগরি ও অন্যান্য সংশ্লিষ্ট জটিলতাও বেড়েছে। একজন জনপ্রতিনিধি হিসেবে সরকারি ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা এবং পাবলিক প্রকিউরমেন্ট প্রক্রিয়ায় সম্পৃক্ত থেকে সরকারি সম্পদের সঠিক ব্যবহার নিশ্চিত করা সংসদ সদস্যদের দায়িত্ব।

তিনি বলেন, অরিয়েন্টেশন কর্মশালার মাধ্যমে অর্জিত জ্ঞান সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখবে। সংসদীয় স্থায়ী কমিটির কার্যক্রম এবং সংসদ সদস্যদের নিজ নিজ নির্বাচনী এলাকার উন্নয়ন কার্যক্রমের সঙ্গে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার সামঞ্জস্য খুঁজে বের করতে হবে। সরকারি অর্থের যথাযথ ব্যবহার নিশ্চিত করাও তাদের দায়িত্ব।

স্পিকার আরও বলেন, উন্নয়ন প্রকল্প যথাসময়ে বাস্তবায়নের পাশাপাশি প্রকল্পের গুণগত মান বৃদ্ধি করে উন্নয়ন তৎপরতা অব্যাহত রাখতে হবে।

এ সময় আওয়ামী লীগের বিগত ১৫ বছরের শাসনামল নিয়ে সমালোচনা করে স্পিকার বলেন, প্রহসনের নির্বাচনের মাধ্যমে জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে। ভোট জালিয়াতি, অর্থপাচার এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে স্বৈরাচারী সরকার দেশের উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করেছে। সরকারের উন্নয়ন প্রকল্পের সহযোগী হিসেবে ইউএনডিপি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে বলেও তিনি উল্লেখ করেন।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বলেন, ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে ১৫৩ জন অনির্বাচিতভাবে সংসদ সদস্য হন। ১১ বছর পর নির্বাচিত সংসদে জনপ্রতিনিধিদের দায়বদ্ধতা ও জবাবদিহি বেড়েছে। ২০১৫ সালে এসডিজি লক্ষ্যমাত্রা গৃহীত হলেও ২০১৪ সালের অনির্বাচিত সংসদ সদস্যরা এসডিজি বাস্তবায়নে জবাবদিহিতা নিশ্চিত করতে পারেননি। বর্তমান নির্বাচিত সংসদের জনপ্রতিনিধিরা এটি বাস্তবায়ন করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

বিরোধী দলের নেতা ডা. মো. শফিকুর রহমান বলেন, ২০৩০ সালের মধ্যে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশ যে লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে, তা বাস্তবায়নে টেকসই উন্নয়ন পরিবেশ নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে সংসদ সদস্যদের দৃষ্টিভঙ্গি, সক্ষমতা ও কর্ম বাস্তবায়নে স্বচ্ছতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনুষ্ঠানে স্পিকার সংসদের উন্নয়ন প্রকল্পে ইউএনডিপির নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য ধন্যবাদ জানান এবং কর্মশালার শুভ উদ্বোধন ঘোষণা করেন।

অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ সদস্য, জাতীয় সংসদের হুইপ, সংসদ সদস্য, ইউএনডিপির প্রতিনিধি, প্রকল্প পরিচালকসহ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ৩২ মিনিট আগে
১১ বার পঠিত হয়েছে