1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
কুমিল্লা সিটি কর্পোরেশনের ৮৩৩ জন কর্মীর মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের আর্থিক সহায়তা বিতরণ পহেলা বৈশাখ কৃষক কার্ড কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত দেশে সপ্তাহব্যাপী ঈদের ছুটি শুরু প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ, এক অভূতপূর্ব কর্মযজ্ঞ: মাহদী আমিন ইরান যুদ্ধে ১৩ মার্কিন সেনা নিহত, আহত ২০০ গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে আইজিপি ও ডিএমপি কমিশনার ট্রাম্পের কথা শুনবে না ন্যাটো নিজামউদ্দীন কায়সারকে দলে ফেরানোর দাবি কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু

উলিপুরে আজ হাতিয়া গনহত্যা দিবস

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৪ নভেম্বর, ২০১৭

মো রাজিব তালুকদার (০১৭৭৫৪০৩২৬৪) :আজ ১৩ নভেম্বর হাতিয়া গনহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানী হানাদার বাহিনী ও তাদের এ দেশীয় দোসর রাজাকার আল বদরের সহযোগিতায় ”মুক্তাঞ্চল” হাতিয়া ও বুড়াবুড়ি ইউনিয়নের ১৫টি গ্রামের ৭ শত নারী পুরুষ ও শিশুদের দাগারকুঠি বধ্যভুমিতে জড়ো করে পাখির মত গুলি করে ও বেনেট দিয়ে খুচিয়ে খুচিয়ে হত্যা করে। ধর্ষন করে শত শত নারীকে। ফিরে যাওয়ার সময় জ¦ালিয়ে দেয় গ্রামের পর গ্রাম।
ওই দিন পাক হানাদার বাহিনীর নির্যাতন ও নৃশংসতা প্রতিরোধ করতে গিয়ে শহীদ হন মুক্তিযোদ্ধা গোলজার হোসেন, নওয়াব আলী,আবুল কাশেম কাচুঁ,দেলওয়ার হোসেন,আবু বক্কর সিদ্দিক ও হিতেন্দ্র নাথ নামের ৬ মুক্তিযোদ্ধা।
সে দিন হানাদার বাহিনীর গুলিবিদ্ধ হয়ে বেচেঁ যাওয়া অনন্তপুর গ্রামের শহীদ পরিবারের বাবর আলী (৮৯) জানান,সেদিন ছিল ১৩ নভেম্বর, ২৩ রমজান। শেষ রাতের সেহেরীর ভাত খেয়ে মানুষ ঘুমিয়ে পড়ে। সেই ঘুমন্ত মানুষের উপর হানাদার বাহিনী বরবর হত্যাযজ্ঞ চালিয়ে ৭ শত মানুষ হত্যা করে। দেশ স্বাধীন হয়েছে ৪৭ বছর। কিন্তু শহীদদের স্বরনে একটি সৃস্তিস্তম্ভ নির্মান করা হয়েছে মাত্র। কিন্তু শহীদদের তালিকা ও শহীদ পরিবারের সহায়তা বা স্বীকৃতি দেয়া হয় নাই। এ সমস্থ শহীদ পরিবারের অনেকে ভিক্ষাবৃত্তি করে দিন যাপন করছে। তাছাড়া রংপুর বিভাগের বদ্ধভুমির তালিকায় হাতিয়া দাগারকুঠি বদ্ধভুমির নাম না থাকায় ক্ষোভ ও ঘৃনা প্রকাশ করেন।
হাতিয়া ইউনিয়ন চেয়ারম্যান বি এম আবুল হোসেন জানান,শহীদ পরিবারের তালিকা প্রনয়ন সহ তাদের স্বীকৃতি দাবী করেন বলেন এ পরিবার গুলোকে পুর্নবাসন করা প্রয়োজন।
এদিকে দিনটি পালনে দি বেষ্ট সামাজিক সংগঠন ও সু-শাসনের জন্য নাগরিক,সুজন উলিপুর শাখা সৃস্তিস্তম্ভে পুষ্পমাল্য অর্পন,র‌্যালী, আলোচনা সভা, মিলাদ মাহফিল,মুক্তিযুদ্ধ অলিম্পিয়ার্ড ও পুরুস্কার বিতরন সহ বিভিন্ন কর্মসূচি গ্রহন করেছে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন সাবেক ডিআইজি ও সাব সেক্টর কমান্ডার মোঃ শফি উল্ল্যাহ।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews