ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাগেরহাটে বেওয়ারিশ কুকুরকে ভ্যাকসিন দেয়া শুরু Logo ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু Logo বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে কার্বন ক্রেডিট পাবে বাংলাদেশ Logo হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর Logo গাজীপুরে শব্দদূষণ রোধে সাইলেন্ট র‌্যালি ও মতবিনিময় Logo বগুড়ায় সাজাপ্রাপ্ত মাদক কারবারি ও ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার Logo ইরানের হামলার জবাবে ৫টি তেলবাহী জাহাজ ধ্বংসের দাবি যুক্তরাষ্ট্রের Logo পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর

উলিপুরে ৩ দিন ব্যাপী লোকজ উৎসব

প্রতিনিধির নাম :

কুড়িগ্রামের উলিপুরে ৩ দিন ব্যাপী ‘উলিপুর লোকজ উৎসব’ এর উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে শহীদ মিনার চত্বরে এর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. আব্দুল কাদের। উদ্বোধন শেষে শহীদ মিনার চত্বর থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এতে যোগ দেন বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণি-পেশার মানুষ।

উৎসব পরিষদের আহ্বায়ক রথীন্দ্র প্রসাদ পাণ্ডের সভাপতিত্বে শনিবার দিনব্যাপী বিজয় মঞ্চে স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন, লাঠি খেলা, জারি গান, সংগীত প্রতিযোগিতা, সম্মাননা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনার মধ্যদিয়ে রাতে গ্রামবাংলার ঐতিহ্যবাহী যাত্রাপালা পরিবেশিত হবে।

দ্বিতীয় দিন রবিবার লোকজ সংগীত প্রতিযোগিতা, লাঠিখেলা, জারি গান, লোকজ সংস্কৃতি নিয়ে আলোচনা, পালাগান ও সন্ধ্যায় সম্মাননা প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

সমাপনী দিন সোমবার সংগীত প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব, আলোচনা সভা, পুরষ্কার বিতরণ ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে লোকজ উৎসবের শেষ হবে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১১ জানুয়ারী ২০২০
১২ বার পঠিত হয়েছে