1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
নিজামউদ্দীন কায়সারকে দলে ফেরানোর দাবি কুমিল্লা বিএনপি নেতাকর্মীদের আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ানোর জন্য অনলাইন সিস্টেম চালু আরপিসিসি প্রশাসক হিসেবে যোগদান করলেন মাহফুজ উন নবী চৌধুরী ডন প্রধান জামাত সকাল সাড়ে ৮টায়, প্রস্তুত জাতীয় ঈদগাহ ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহতের দাবি সংযুক্ত আরব আমিরাতের আজ পবিত্র শবে কদর দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী দুবাই বিমানবন্দরে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ পাকিস্তানের বিরুদ্ধে শ্বাসরুদ্ধকর জয়ে বাংলাদেশের ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন রাঙ্গামাটিতে বিজিবির অভিযানে অবৈধ বিদেশি সিগারেট জব্দ

এবার মিলা মামলা করলেন স্বামীর পরিবারের বিরুদ্ধে

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : মঙ্গলবার, ১৭ অক্টোবর, ২০১৭

ঢাকা: নির্যাতনের অভিযোগে স্বামী পারভেজ সানজারির পর এবার তাঁর পরিবারের বিরুদ্ধেও মামলা করেছেন সংগীতশিল্পী মিলা ইসলাম।
আজ মঙ্গলবার সকালে ঢাকার মহানগর হাকিম সারাফুজ্জামান আনছারীর আদালতে মিলা বাদী হয়ে মামলাটি করেন।

বিচারক ফৌজদারি কার্যবিধির ২০০ ধারা অনুযায়ী মিলার জবানবন্দি গ্রহণ করেন। পরে তিনি মামলাটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন।

আদালতের বেঞ্চ সহকারী (পেশকার) পারভেজ সুমন জানান, মামলায় মিলার দেবর এস এম আর রহমান বাপ্পি, দেবরের স্ত্রী আফরোজা রহমান লাবণী, বিডি ২৪ লাইভ ডটকমের সম্পাদক মো. আমিরুল ইসলাম ও শাশুড়ি আফরোজা নাসিরকে আসামি করা হয়েছে।

মামলার আরজিতে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে গত ৭, ৯ ও ১০ অক্টোবর বিডি ২৪ লাইভ ডটকমে শিল্পী মিলাকে নিয়ে বিভিন্ন মানহানিকর সংবাদ প্রকাশ করেছেন। এতে মিলা সামাজিক ও পারিবারিকভাবে সুনামের ক্ষতিগ্রস্ত হয়েছেন।

গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নারী নির্যাতন দমন আইনের ১১(গ) ধারায় মিলা তাঁর স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে মামলা করেন। পরে পুলিশ মিলার স্বামীকে ওই দিনই গ্রেপ্তার করে। তিনি এখনো কারাগারে আটক রয়েছেন।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews