ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

এশিয়ার বাজারে স্বর্ণের দাম বেড়েছে

প্রতিনিধির নাম :

জীবন নিউজ ডেস্ক : মার্কিন মূল্যস্ফীতির চাপে এশিয়ার বাজারে বৃদ্ধি পেয়েছে স্বর্ণের দাম। বৃহস্পতিবার মূল্যবান ধাতুটির দাম বেড়ে যায়। যুক্তরাষ্ট্রের ফেড়ারেল রিজার্ভ ব্যাংকের নীতিনির্ধারকরা তাদের ভবিষ্যৎ নীতি প্রণয়নের ইঙ্গিত দেয়ার পরই ডলারের দরপতন দেখা দেয়। পাশাপাশি দেশটির ট্রেজারি বন্ডের দাম বাড়তে শুরু করে।

এতে স্বর্ণের মূল্যবৃদ্ধি থমকে ছিল। তবে আবারো ধাতুটির বাজারদর বাড়ছে। খবর রয়টার্স ও বিজনেস রেকর্ডার। এশিয়ার স্পট মার্কেটে স্বর্ণের মূল্য দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে প্রতি আউন্সের দাম ১ হাজার ৮৭৩ ডলারে উন্নীত হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের বাজারে স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৩ শতাংশ হ্রাস পেয়ে আউন্সপ্রতি ১ হাজার ৮৭৫ দশমিক ২০ ডলারে নেমে গেছে। ইডিঅ্যান্ডএফ ম্যান ক্যাপিটাল মার্কেট বিশ্লেষক এডওয়ার্ড মেইর বলেন, মূল্যস্ফীতির শক্ত অবস্থানের কারণেই মূলত থমকে থাকা স্বর্ণের দাম বৃদ্ধি পেয়েছে। ভবিষ্যতেও মূল্যবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে বলে ধারণা করা হচ্ছে। এর আগে বুধবার স্বর্ণের দাম ১ শতাংশের বেশি বেড়ে যায়, যা চলতি বছরের জানুয়ারি পর সর্বোচ্চ।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১
১১ বার পঠিত হয়েছে