ঢাকা , মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান Logo দৌলতদিয়া ফেরিঘাটে ৮.৫৮ লাখ টাকার মাদকসহ চারজন গ্রেফতার Logo কাজাখস্তানে জাতীয় নির্বাচন, গঠিত হচ্ছে প্রেসিডেন্টপন্থী পার্লামেন্ট Logo নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু Logo সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর Logo যুক্তরাষ্ট্রে মাদক মামলায় অভিযোগ সত্ত্বেও আবার দায়িত্বে ফিরলেন মেক্সিকোর গভর্নর

কাতারে বাড়ি কিনলেন সাইফ আলি খান

প্রতিনিধির নাম :

অনলাইন ডেস্ক:   পতৌদি পরিবারের নবাব বলিউড অভিনেতা সাইফ আলি খান মুম্বাইয়ের ব্যস্ত জীবন যখন দমবন্ধ হয়ে ওঠে, ঠিক তখনই ছুটে গেলেন দোহায়। গ্ল্যামার জগৎ থেকে দূরে একটু শান্তির খোঁজে তিনি পাড়ি জমালেন নিজের কেনা নতুন বাড়িতে। সম্প্রতি সেই রাজকীয় বাড়ির অন্দরমহল ভক্তদের ঘুরিয়ে দেখালেন অভিনেতা।

মুম্বাইয়ের বান্দ্রায় বিলাসবহুল ফ্ল্যাট কিংবা পৈতৃক সূত্রে পাওয়া বিশাল ‘পতৌদি প্যালেস’ থাকা সত্ত্বেও কেন কাতারে নতুন বাড়ি? সম্প্রতি একটি গণমাধ্যমের এমন প্রশ্নের উত্তরে সাইফ আলি বলেন, এ বাড়িটি দারুণ শান্ত আর নিভৃত।

মুম্বাইয়ের রাস্তায় বের হলেই পাপারাজ্জিদের ভিড়। কিন্তু দোহার এ বাড়িতে গোপনীয়তা বজায় থাকে ষোলোআনা। এখানে নিজের মতো করে চিন্তা করা যায়, কাজের চাপ থেকে ছুটি মেলে সহজেই বলে জানান সাইফ।

অভিনেতার চোখধাঁধানো অন্দরসজ্জা নতুন এ ডুপ্লেক্স ভবনের সাজসজ্জায় রয়েছে আভিজাত্যের ছোঁয়া। বাড়ির সদর দরজা খুললেই দেখা যায় বিশাল এক ব্যালকনি, যেখানে রাখা আছে আরাম কেদারা। সেখান থেকেই দিগন্ত জোড়া সূর্যাস্ত উপভোগ করেন বলি অভিনেতা। সামনেই স্বচ্ছ জলরাশির বিশাল সুইমিংপুল। ঘরের দেয়ালগুলোতে ব্যবহার করা হয়েছে হালকা শান্ত রঙ আর স্বচ্ছ পর্দা, যা ঘরকে আরও স্নিগ্ধ করে তুলেছে। পড়াশোনা আর শরীরচর্চায় সময় পার বই পড়তে দারুণ ভালোবাসেন সাইফ আলি খান।

শোবারঘরের জানালার পাশেই রাখা আছে একটি ছোট সোফা ও ল্যাম্প। অলস দুপুরে বই হাতে ওই সোফায় বসে সময় কাটাতে সবচেয়ে বেশি পছন্দ করেন তিনি। তবে বিলাসিতার পাশাপাশি ফিটনেসেও কোনো ছাড় দেন না অভিনেতা। এ ভবনের নিচেই রয়েছে অত্যাধুনিক জিমনেসিয়াম, যেখানে নিয়ম করে প্রতিদিন শরীরচর্চা করেন অভিনেতা।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
৩৬ বার পঠিত হয়েছে