ঢাকা , শুক্রবার, ১৫ মে ২০২৬, ১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo নারায়ণগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত Logo জাতিসংঘে নারী মহাসচিব প্রার্থী ইকুয়েডরের এসপিনোসার প্রচারণা শুরু Logo ২০২৭ সালের এসএসসি পরীক্ষা জানুয়ারিতে, এইচএসসি জুনে Logo ডেমরায় শিপু মেকওভার অ্যান্ড ট্রেনিং সেন্টার-এর শুভ উদ্বোধন Logo প্রথম সেশন বাংলাদেশের Logo কাতারের উপকূলের কাছে জাহাজে অজ্ঞাত ক্ষেপণাস্ত্রের আঘাত Logo দেশকে ধ্বংসস্তুপ থেকে টেনে তোলাই বিএনপির নতুন চ্যালেঞ্জ : মির্জা ফখরুল Logo নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগিতায় দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo জনগণের শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করুন: পুলিশের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর Logo হাওরাঞ্চলের জীবনমান উন্নয়নে সমন্বিত পরিকল্পনা প্রণয়ন করছে সরকার

কুষ্টিয়ায় বিপুল গুলি ও বন্দুকসহ আটক ২

প্রতিনিধির নাম :

কুষ্টিয়ায় এক হাজার ৭৬৯ রাউন্ড ১২ বোর শর্টগানের গুলি ও দুইটি বন্দুকসহ দুই যুবককে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২ এর সদস্যরা।

সোমবার রাত ৯টার দিকে র‌্যাব-১২ এর পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

আটক যুবকরা হলেন- সদর উপজেলার উদিবাড়ী এলাকার মৃত রুস্তম আলী শেখের ছেলে জিন্নাহ (৩৭) এবং থানাপাড়া এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে সাজ্জাদুর রহমান টপি (৩৫)। তারা দুজনেই অস্ত্র ব্যবসায়ী বলে জানায় র‌্যাব।

র‌্যাব-১২ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১২ জেলা শিক্ষা অফিসের সামনে অভিযান চালিয়ে অস্ত্র ব্যবসায়ী জিন্নাহকে ১০০ রাউন্ড ১২ বোর শর্টগানের কার্তুজসহ আটক করা হয়। পরে তার দেওয়া তথ্যমতে রাতে র‌্যাব সদর থানাপাড়ার সাজ্জাদুর রহমান টপি বাড়িতে অভিযান চালিয়ে ১ হাজার ৬শ ৬৯ রাউন্ড ১২ বোর শর্টগানের গুলি ও দেশে তৈরি দুইটি একনলা বন্দুক উদ্ধার করা হয়।

এ ব্যপারে কুষ্টিয়া সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে বলেও জানায় র‌্যাব।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৬:৩৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৯ মে ২০১৮
১০ বার পঠিত হয়েছে