ঢাকা , বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা Logo সহিংসতার পর সিরিয়ায় বাস্তুচ্যুত কুর্দিদের নিজ শহরে ফেরার কার্যক্রম স্থগিত Logo ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত কলম্বিয়ায় যুক্তরাষ্ট্রের সাড়ে ১৫ কোটি ডলারের সহায়তা ঘোষণা Logo দাবানলের ধোঁয়ার কারণে ইন্দোনেশিয়ায় স্কুল বন্ধ Logo কর্মসংস্থান বাড়াতে বাংলাদেশে ভিসার প্রযুক্তি ডেভেলপমেন্ট সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ Logo বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী Logo জিসানের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ এইচপি Logo প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ Logo এবার ভঙ্গুর এই রাষ্ট্র পুনর্গঠনের পালা : প্রধানমন্ত্রী

কৃষকের জেল জরিমানার বিধান রেখে নতুন আইন

প্রতিনিধির নাম :

জেল জরিমানার বিধান রেখে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন আইন-২০১৮ এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিপরিষদ। সোমবার (৫ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় এই বিষয়ে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দুপুরে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।

শফিউল আলম বলেন,‘এটি মূলত ১৯৬১ সালের একটি অধ্যাদেশ। ১৯৭৫-৭৬ সালে দুই দফায় অধ্যদেশটি সংশোধন করা হয়। এখন এটাকে আইন করা হলো। আইনে বিভিন্ন অপরাধের জন্য সর্বনিম্ন ৬ মাসের জেল ও ন্যূনতম ১০ হাজার টাকা জরিমানার বিধান রাখা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিএডিসির প্রধান ব্যক্তি হবেন চেয়ারম্যান। তার নেতৃত্বে পরিচালনা পর্ষদে ১৬ জন সদস্য থাকবেন। যাদের মধ্যে ৫ জন সার্বক্ষণিক পরিচালক থাকবেন। করপোরেশনটি ২৬ ধরনের কাজ করবে। কাজের মধ্যে রয়েছে—বীজ ব্যবস্থাপনা,সেচ ব্যবস্থাপনা এবং সার ব্যবস্থাপনা। প্রতি তিন মাসে এ পর্ষদকে কমপক্ষে একটি সভা করতে হবে।’

আইনের ২৮ ধারা অনুযায়ী,কেউ বিএডিসির নোটিশ অমান্য করলে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হবে। পরে একই অপরাধ করলে প্রতিদিন ৫০ টাকা হারে জরিমানা দিতে হবে।

৩০ ধারায় বলা হয়েছে, বিএডিসি কর্তৃক কোনও জমির সীমানা, বেড়া, দেয়াল বা প্রাচীর নষ্ট করলে এবং আদেশ অমান্য করলে সর্বনিম্ন ৬ মাসের জেল, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে।

৩১ ধারায় বলা হয়েছে, বিএডিসি নিযুক্ত কোনও ঠিকাদারকে কাজে বাধা দিলে বা নিপীড়ন করলে দায় ব্যক্তিকে সর্বনিম্ন ৬ মাসের জেল, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে।

৩২ ধারায় বলা হয়েছে, বিএডিসি অননুমোদিত জমিতে চাষাবাদ করলে সর্বনিম্ন ৬ মাসের জেল, ১০ হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ড দেওয়া হবে। তবে করপোরেশনের চেয়ারম্যান ও পরিচালকদের লিখিত অনুমোদন ছাড়া কেউ এ আদালত পরিচালনা করতে পারবেন না।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ৫ ফেব্রুয়ারী ২০১৮
১৭ বার পঠিত হয়েছে