1. rajubdnews@gmail.com : 24jibonnews : admin
বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৭:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ সংবাদ:
ডিএনসির অভিযানে ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার বাণিজ্যমন্ত্রীর সাথে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চাঁদাবাজ ও সন্ত্রাসীদের তালিকা তৈরি করে আইনের আওতায় আনা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সার্বভৌমত্ব রক্ষায় আনসার বাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর অভিনেতা বৈদ্যনাথ সাহা আর নেই যুক্তরাষ্ট্র–ইসরাইলের যৌথ হামলায় নিহত আয়াতুল্লাহ আলী খামেনি, নতুন সুপ্রিম লিডার মোজতবা খামেনি নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণা করল ইরান শাহজালাল বিমানবন্দরে আজ ৩৮ ফ্লাইট বাতিল পুলিশ পুনর্গঠনে জাপানের সহযোগিতা চেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সড়ক থেকে ব্যানার দ্রুত অপসারণের নির্দেশ প্রধানমন্ত্রীর

ক্রিকেটে আসছে টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগ

প্রতিনিধির নাম :
  • আপডেট এর সময় : শনিবার, ১৪ অক্টোবর, ২০১৭

অবশেষে বাস্তবে রূপ পেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ও ওয়ানডে লিগের প্রস্তাব। বিশ্ব ক্রিকেটের অবিভাবক সংস্থা আইসিসি এই প্রস্তাবে সম্মত হয়েছে। ২০১৯ সাল থেকে শুরু হতে যাচ্ছে নয়টি দেশকে নিয়ে বিশ্ব চ্যাম্পিয়নশিপ। দেশে ও বিদেশে মোট ছয়টি করে সিরিজ খেলবে দেশগুলো। দুই বছর পর অনুষ্ঠিত হবে এই চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ১৩টি দেশকে নিয়ে হবে ওয়ানডে লিগ। ২০২০-২১ মৌসুমে শুরু হয়ে এটি চলবে ২০২৩ বিশ্বকাপের ঠিক আগপর্যন্ত। বলা বাহুল্য, দ্বিস্তরবিশিষ্ট ক্রিকেটের নব্য সংস্করণ এটি।

নিউজিল্যান্ডের অকল্যান্ডে আইসিসির পরিচালনা পর্ষদের সভায় লিগভিত্তিক এই ফরমেটকে অনুমোদন দেয় আইসিসি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট পদ্ধতি অবশ্য এখনো চ‚ড়ান্ত হয়নি। তবে আইসিসি জানিয়েছে, টেস্ট র‍্যাংকিং অনুযায়ী সেরা নয় দল মিলে হবে টেস্ট চ্যাম্পিয়নশিপ। দুই বছর পর, অর্থাৎ ২০১২ সালে সবচেয়ে বেশি পয়েন্ট পাওয়া দল ইংল্যান্ডে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে। এই দুই বছরে প্রতিটি দেশ সমান সংখ্যক ছয়টি করে সিরিজ খেলার সুযোগ পাবে। প্রতিটি সিরিজে সর্বোচ্চ তিনটি করে ম্যাচ থাকবে ।

অ্যাশেজের মতো সিরিজগুলোও এই লিগে অন্তর্ভুক্ত হবে, তবে ঐতিহ্যের কথা ভেবে অ্যাশেজকে পাঁচ ম্যাচ পর্যন্ত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জিম্বাবুয়ে, আয়ারল্যান্ড ও আফগানিস্তান নিয়ে আরেকটি টেস্ট লিগ। সেখানে ভালো করার মাধ্যমে একটি দল উঠে আসতে পারে টেস্ট চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে।

১৩ দল নিয়ে হবে ওয়ানডে লিগ। ২০২১ সালে এটি শুরু হয়ে ২০২৩ পর্যন্ত। সবগুলো দল এ দুই বছরে আটটি সিরিজ খেলার সুযোগ পাবে। এখানেও দেশ-বিদেশে হবে চারটি করে সিরিজ। প্রতিটি সিরিজ হবে তিন ম্যাচের। এই লিগে ভালো খেলার মাধ্যমে সরাসরি বিশ্বকাপে খেলার সুযোগ পাবে র‍্যাংকিংয়ের নিচে থাকা দলগুলো। এ ছাড়া ২০১৯ সালের আগপর্যন্ত পরীক্ষামূলকভাবে চার দিনের টেস্ট আয়োজন করতে সম্মত হয়েছে সব দেশ। জিম্বাবুয়ে-দক্ষিণ আফ্রিকা সিরিজ দিয়ে পরীক্ষামূলকভাবে চার দিনের টেস্ট ম্যাচ শুরু হবে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © জীবন নিউজ ২৪ ডট কম লিমিটেড
Theme Customized BY LatestNews