ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo এআইয়ের নাম পাল্টে ‘সুপার ইন্টেলিজেন্স’ বা এসআই রাখছেন ট্রাম্প Logo বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় Logo মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ

বিশ্বকাপে অংশগ্রহণ অনিশ্চিত : ইরান ফুটবল ফেডারেশন

অনলাইন ডেস্ক

ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আকস্মিক বোমাবর্ষণের পর জাতীয় দল যুক্তরাষ্ট্রে বিশ্বকাপের ম্যাচ খেলতে পারবে কি না, তা তিনি নিশ্চিত নন।

“এই হামলার পর বিশ্বকাপ নিয়ে আশাবাদী হওয়ার বিষয়ে আমাদের কাছ থেকে আশা করা যায়না,” ইরান ও ইসরায়েলের মধ্যে পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহদি তাজ ক্রীড়া বিষয়ক পোর্টাল ভারজেশ৩-কে একথা বলেন।

রোববার দ্বিতীয় দিনের মতো ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি হামলা অব্যাহত থাকে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ইসলামি প্রজাতন্ত্রের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে এবং আঞ্চলিক অস্থিরতার ঝুঁকি বেড়েছে।

ইরান বিশ্বকাপে গ্রুপ ‘জি’-তে রয়েছে। সূচি অনুযায়ী ১৫ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে ও ২১ জুন বেলজিয়ামের বিপক্ষে খেলবে ইরান। এরপর ২৬ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা রয়েছে ইরানের।

এর আগে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ঘোষিত ভ্রমণ নিষেধাজ্ঞার প্রথম দফাতেই ইরানের সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

ইরানের বিশ্বকাপে অংশগ্রহণের বর্তমান পরিস্থিতি নিয়ে ফিফা শনিবার জানিয়েছে, তারা ওই অঞ্চলের পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
২১ বার পঠিত হয়েছে