ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি Logo মন্ত্রিসভায় পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশের সংশোধনী অনুমোদন Logo কোস্টগার্ডকে আরও কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান রাষ্ট্রপতির Logo জাতিসংঘে বাংলাদেশের নতুন গণতান্ত্রিক যাত্রা ও রোহিঙ্গা সংকট তুলে ধরবেন প্রধানমন্ত্রী Logo কুবি-র সহযোগী অধ্যাপকের নিখোঁজ ছেলে ইশিয়াত শাহরিয়ারের লাশ উদ্ধার Logo উত্তর কোরিয়ার জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থার প্রস্তাব প্রত্যাখ্যান

ক্রেডিট কার্ডে আন্তর্জাতিক লেনদেনে সতর্ক হোন

প্রতিনিধির নাম :

আন্তর্জাতিক ক্রেডিট কার্ডের মাধ্যমে অনলাইনে পণ্য ও সেবামূল্য পরিশোধে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। পাশাপাশি অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে কার্ডধারীদের অনির্ভরযোগ্য বা অসাধু বিক্রেতার কাছ থেকে পণ্য ও সেবা না কেনার পরামর্শ দিতে সংশ্লিষ্টদের বলা হয়েছে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের প্রধান কার্যালয় ও প্রিন্সিপাল অফিসে পাঠানো হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, অনুমোদিত ডিলার ব্যাংকের কার্ডধারীরা বিদেশি স্বনামধন্য ও নির্ভরযোগ্য উত্স থেকে পণ্য ও সেবা ক্রয়ে (যেমন ডাউনলোডযোগ্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ই-বুক ইত্যাদি), ম্যাগাজিন/নিউজপেপার সাবস্ক্রিপশন ফি পরিশোধে আন্তর্জাতিক ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন।

এ মর্মে স্পষ্টিকরণ করা যাচ্ছে যে, আন্তর্জাতিক ক্রেডিট কার্ড দিয়ে আমদানি-নিষিদ্ধ পণ্য ও সেবা ব্যতীত বৈধ যে কোনো পণ্য ও সেবা ক্রয়ে (অনলাইনে ডিজিটাল মার্কেটিং/বিজ্ঞাপন ব্যয়সহ) অনুমোদিত লেনদেন হিসেবে বিবেচিত হবে।

অনলাইন ব্যবস্থায় মূল্য পরিশোধের বিপরীতে কার্ডহোল্ডার কর্তৃক প্রযোজ্য কর/শুল্ক পরিশোধ এবং পণ্য/সেবা প্রাপ্তির বিষয়টি অনুমোদিত ডিলার ব্যাংককে নিশ্চিত হতে হবে। এছাড়া অপ্রত্যাশিত ঝুঁকি এড়াতে কার্ডহোল্ডারদের অনির্ভরযোগ্য/অসাধু বিক্রেতার থেকে ক্রয় না করা প্রসঙ্গে যথাযথ সতর্কতা অবলম্বন করার জন্য প্রয়োজনীয় নির্দেশনা জ্ঞাপন করতে হবে—উল্লেখ করা হয় নির্দেশনায়।

এর আগে অনলাইনে জুয়া খেলা, বৈদেশিক লেনদেন, বিদেশি কোনো প্রতিষ্ঠানের শেয়ার কেনাবেচা, ক্রিপ্টো কারেন্সি ও লটারির টিকিট কেনার কাজে ক্রেডিট কার্ড ব্যবহার করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১২:১৮ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২০
১৭ বার পঠিত হয়েছে