ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo দক্ষিণ লেবাননে ইসরাইলের ‘সুপরিকল্পিত’ ধ্বংসযজ্ঞের নিন্দা লেবাননের Logo মার্কিন কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগ ও ব্যবসা সম্প্রসারণের আহ্বান প্রধানমন্ত্রীর Logo রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী Logo স্পোর্টিং থেকে দিয়োমান্দেকে দলে ভিড়িয়েছে নটিংহ্যাম ফরেস্ট Logo কুষ্টিয়ায় ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ, আটক ১ Logo ভোরে সুদানের রাজধানীসহ উত্তরাঞ্চলের দুই শহরে ড্রোন হামলা Logo বাংলাদেশকে বৈশ্বিক হালাল হাব হিসেবে গড়ে তোলার আহ্বান বাণিজ্যমন্ত্রীর Logo রাজনীতি নয়, মনেপ্রাণে ক্রীড়ার সঙ্গে জড়িত ছিলেন কোকো : রিজভী Logo কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী Logo টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজের জন্য বাংলাদেশ এইচপি দল ঘোষণা

ক্র্যাব সদস্যদের অগ্নিনিরাপত্তার প্রশিক্ষণ দিলো ফায়ার সার্ভিস

বিশেষ প্রতিনিধি সুমন শাহ (ক্রাইম):
ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্র্যাব)-এর সদস্যদের অগ্নিনিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ দিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর। ২ আগস্ট প্রশিক্ষণের উদ্বোধন করেন অনুষ্ঠানে প্রধান অতিথি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি। ২ ও ৩ আগস্ট ফায়ার সার্ভিসের সদর দপ্তরের সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। ক্র্যাবের ৪৮ জন রিপোর্টার এ প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের অগ্নিনির্বাপণ, জরুরি উদ্ধার পদ্ধতি, প্রাথমিক চিকিৎসা, ভূমিকম্প ব্যবস্থাপনা ও সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।

উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের পরিচালক (প্রশিক্ষণ, পরিকল্পনা ও উন্নয়ন) লে. কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি; ঢাকা বিভাগের উপপরিচালক জনাব মোঃ ছালেহ উদ্দিন, বিএফএম (বার), সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মোঃ মোস্তফা মোহসীন, বিএফএম; ক্র্যাবের সাধারণ সম্পাদক এম এম বাদশা প্রমুখ।

অধিদপ্তরের পরিচালক (প্রশিক্ষণ) লেঃ কর্নেল এম এ আজাদ আনোয়ার, পিএসসি ৩ আগস্ট সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের হাতে সনদপত্র তুলে দেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ১১:৫০ অপরাহ্ন, সোমবার, ৩ অগাস্ট ২০২৬
৪৩ বার পঠিত হয়েছে