ঢাকা , বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বাংলাদেশের বিপক্ষে টেস্টের পর জিম্বাবুয়েকে নিয়ে ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান Logo মার্কিন প্রভাব সুসংহত করতে লাতিন আমেরিকা সফর শুরু রুবিওর Logo অস্ট্রেলিয়ার সঙ্গে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ : এলজিআরডি মন্ত্রী Logo ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানের আহ্বান রাষ্ট্রপতির Logo গণতন্ত্র বাঁচাতে হলে গণমাধ্যমকেও বাঁচাতে হবে : রাষ্ট্রপতি Logo ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী Logo টি-টোয়েন্টি বিশ্বকাপ পরিকল্পনার অংশ হিসেবেই শান্তর দলে ফেরা : সালাহউদ্দিন Logo রোহিঙ্গাদের নিজ দেশে প্রত্যাবাসনে সব ধরনের সহযোগিতা দেবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী Logo অনিয়মের দায়ে পিরোজপুরে ৫টি প্রতিষ্ঠানকে জরিমানা Logo মালয়েশিয়ার বোর্নিও শহরে ধোঁয়াশা, জরুরি অবস্থা

খালিয়াজুরীতে ধারালো অস্ত্রের আঘাতে ব্যবসায়ী খুন

প্রতিনিধির নাম :

জীবন নিউজ প্রতিনিধি : নেত্রকোনার খালিয়াজুরীতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে মো. তানভির (২৫) নামের এক ক্ষুদ্র ব্যবসায়ি নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮ টার দিকে খালিয়াজুরীর নূরপুরবোয়ালি গ্রামে এ ঘটনা ঘটে।

মো. তানভিরের বাবার নাম মো. আবুল বাশার। পরিবারে তার মা, বাবা, স্ত্রী ও দু’টি সন্তান রয়েছে।

নিহত তানভিরের স্বজন আব্দুল মোনায়েম জানান, সন্ধ্যায় তানভির বাড়ি থেকে বের হয়। পরে রাত ৮টার দিকে একই গ্রামের তার বন্ধু সিজিল ও রাহাত বাড়িতে এসে খবর দেয় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে সে গুরুতর আহত হয়ে সড়কে পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায়।

বিষয়টি নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, হত্যার কারণ জানা যায়নি। মরদেহের ময়না তদন্ত হচ্ছে। এ ব্যাপারে থানায় হত্যা মামলা দেয়ার প্রস্তুতি চলছে।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৭:৪২ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২০
১৮ বার পঠিত হয়েছে