ঢাকা , রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo টানা দ্বিতীয় দিনে আরেকটি ড্রোন ভূপাতিত করল রোমানিয়া Logo টাইফুন নউল চীনের দিকে ধেয়ে আসায় ২০ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে Logo ন্যাশনাল সেমিকন্ডাক্টর সিম্পোজিয়াম অ্যান্ড বিইএআর সামিট উদ্বোধন প্রধানমন্ত্রীর Logo সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী Logo হরিণাকুণ্ডুতে মাংস ব্যবসায়ীকে জরিমানা Logo ফ্রান্স, ইতালি ও স্পেনে ভয়াবহ দাবানল, ৩ দমকলকর্মীর প্রাণহানি Logo নবনিযুক্ত নৌপ্রধানকে র‌্যাঙ্ক ব্যাজ পরিয়ে দেন প্রধানমন্ত্রী Logo ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর Logo দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ডিআর কঙ্গো ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবে মৃত্যু হাজার ছাড়িয়েছে: ডব্লিউএইচও

খালেদা জিয়ার আপিল খারিজ, রায় আজই

প্রতিনিধির নাম :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার বিচার চলার যে আদেশ নিম্ন আদালত দিয়েছিলেন, তা বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এ মামলার রায় ঘোষণা করার ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকলো না। আজ সোমবার এই মামলার রায় ঘোষণা করার দিন ধার্য্য রয়েছে।
এর আগে সকালে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ খালেদা জিয়ার আবেদন খারিজের আদেশ দেন।
এই মামলার রায় ঘোষণার জন্য আজ সোমবার দিন ধার্য ছিলো। তবে তা নির্ভর করছিলো আপিল বিভাগের সিদ্ধান্তের উপর। কারাবন্দি আসামির অনুপস্থিতিতে চ্যারিটেবল মামলার বিচার চলবে-আদালতের এমন আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেছিলেন খালেদা জিয়া। শুনানি নিয়ে ওই আপিলের ওপর আজ আদেশের জন্য দিন ধার্য রেখেছিলেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের সাত বিচারপতির বেঞ্চ।
এর আগে এ প্রসঙ্গে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, যদি খালেদা জিয়ার আবেদনের ওপর আপিল বিভাগে কোনো রকম লিভ দেওয়া হয়, তাহলে বিচারিক আদালত কর্তৃক চ্যারিটেবল মামলার রায় প্রদান অনিশ্চিত হয়ে যাবে। আর যদি আবেদনটি খারিজ হয়ে যায় তবে সোমবার রায়  দেওয়া সম্ভব হবে। তিনি বলেন, এই মামলায় খালেদা জিয়া বারবার সময় নিয়েছেন। এক পর্যায়ে আদালতে আসবেন না বলে কারা কর্তৃপক্ষকে জানান। এ অবস্থায় আদালত তো বসে থাকতে পারে না। আদালতকে তো বিচার কার্যক্রমটাকে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই হিসেবে আমি আশাবাদী বিচারিক আদালত মামলাটির বিচার শেষ করতে পারবে। অ্যাটর্নি জেনারেল বলেন, খালেদা জিয়া যদি আদালতে যেতে না চান তাহলে তার অনুপস্থিতিতেই রায় ঘোষিত হবে। এছাড়া তো আর কোন পথ নেই।
গত ১৬ অক্টোবর পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক ড. মো. আখতারুজ্জামান চ্যারিটেবল মামলার রায় ঘোষণার জন্য ২৯ অক্টোবর দিন ধার্য করে দেন।
Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৪:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮
১২ বার পঠিত হয়েছে