ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo হুতিদের ‘অবিলম্বে সব সামরিক কর্মকাণ্ড বন্ধ করার আহ্বান জি৭ নেতাদের Logo তুরস্কে স্কুলের বাইরে গুলিতে আহত ৪ শিক্ষার্থী Logo সীমিত সম্পদের ভারসাম্য রক্ষায় জ্বালানি খাতে ভর্তুকি সমন্বয়ের সিদ্ধান্ত : তথ্য উপদেষ্টা Logo বিশ্বমঞ্চে গণমানুষের অধিকার ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের বার্তা দেবেন প্রধানমন্ত্রী Logo জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী Logo শাহাদাৎ হোসেন ভূঁইয়া’র কবিতা রোবটের জয় Logo ৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীর রিমান্ড চেয়েছে পুলিশ Logo শিক্ষা ও প্রযুক্তি আদান-প্রদানের মাধ্যমেই বজায় থাকবে বাংলাদেশ-চীন বন্ধুত্ব: শিক্ষামন্ত্রী Logo নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী, ইস্তাম্বুলে যাত্রাবিরতি Logo সেনা পাহারায় আল-আকসায় ঢুকে পড়ল শত শত ইসরাইলি

গাইবান্ধায় প্রিপেইড মিটার গ্রাহকদের চরম আপত্তির মুখেও নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহী!

প্রতিনিধির নাম :

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় বিদ্যুতের প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকরা চরম আপত্তি জানালেও নেসকোর স্থানীয় নির্বাহী প্রকৌশলীরা অতি উৎসাহ দেখাচ্ছেন কেন? প্রিপেইড মিটার সংযোগে গ্রাহকদের ঘোর অনীহা সত্ত্বেও কোম্পানির চাকরিজীবী- নির্বাহী প্রকৌশলীদের অনমনীয়তার নেপথ্য রহস্য কী? এমন প্রশ্ন এখন প্রত্যেক বিদ্যুৎ গ্রাহককের। গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালিতে বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার সংযোগ বিরোধী এক প্রতিবাদ সমাবেশে এ প্রশ্ন তোলেন বক্তারা।

প্রিপেইড মিটার সংযোগের বিরুদ্ধে পুরাতন বাদিয়াখালীর স্টেশন রোডে বুধবার বিকেলে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সমাজসেবক কাজী আব্দুল খালেকের সভাপতিত্বে বক্তব্য দেন গাইবান্ধা নাগরিক মঞ্চের আহবায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, প্রিপেইড মিটার প্রতিরোধ কমিটির আহবায়ক গোলাম রব্বানী মুসা, অ্যাড. ফারুক কবীর রাহিন, মনির হোসেন সুইট, মোর্শেদ হাসান দীপন, খোরশেদ আলম খোকন, ফিরোজ সরদার প্রমুখ।

বক্তারা বলেন, বিতর্কিত প্রিপেইড মিটার কোনো অবস্থাতেই গাইবান্ধায় লাগাতে দেওয়া হবে না। কারণ প্রিপেইড মিটার সংযোগের কারণে বিদ্যুতের গ্রাহককে অতিরিক্ত চার্জ ফি, মিটার ভাড়া, ডিমান্ড চার্জ গ্রাহকদের ওপর চাপানো হবে। বক্তারা প্রিপেইড মিটার সংযোগে আগ্রহী নেসকোর নির্বাহী প্রকৌশলীদের অপসারণ দাবি করেন।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৩:৪৮ অপরাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫
১৩ বার পঠিত হয়েছে