ঢাকা , বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ:
Logo বুদ্ধিবৃত্তিক ফ্যাসিজম চর্চাকারীদের সামাজিকভাবে বয়কটের আহ্বান তথ্যমন্ত্রীর Logo দেশের সার্বিক সংস্কার প্রক্রিয়ায় সহযোগিতা করতে চায় ইউএনডিপি: স্বরাষ্ট্রমন্ত্রী Logo ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী Logo রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানগণের সৌজন্য সাক্ষাৎ Logo সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ Logo গিনিতে ভয়াবহ ময়লার ভাগাড় ধসের পর ক্ষোভ ও হতাশা Logo ময়মনসিংহে ডেঙ্গু নিয়ন্ত্রণে গণমাধ্যমের করণীয় শীর্ষক মতবিনিময় সভা Logo স্থানীয় সরকার মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ Logo অক্টোবরে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: মিল্লাত Logo ইমরান খানের চিকিৎসা নিশ্চিত করতে পাকিস্তান সরকারের প্রতি সাবেক ক্রিকেট অধিনায়কদের আহ্বান

গোপালগঞ্জে জরিমানা করায় অনির্দিষ্টকালের ধর্মঘট ব্যবসায়ীদের

প্রতিনিধির নাম :

গোপালগঞ্জে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করার প্রতিবাদে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল থেকে এ কর্মসূচী শুরু করেছেন তারা। শহরের সব দোকানপাট বন্ধ রাখায় চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। নিত্য প্রয়োজনীয় কোন জিনিসপত্র কিনতে পারছেন না ক্রেতারা।

ব্যবসায়ীরা জানায়, রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে জেলা শহরের বড় বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে কয়েকজন ব্যবসাযীকে জরিমানা করা হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দেন সম্মিলিত ব্যবসায়ী সমিতি। এতে শহরের মুদি, মাছ-মাংস, কাঁচা বাজার, কাপড়, স্বর্ণের দোকানসহ সকল দোকান বন্ধ রয়েছে।

সম্মিলিত ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ আহম্মেদ দাড়িয়া বলেছেন, সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত অনির্দিষ্টাকালের জন্য জেলার সব ধরনের ব্যবসা-প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

উল্লেখ্য, বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও ভ্রাম্যমাণ  আদালতের বিচারক আহমেদ সাব্বির সাজ্জাদ ৮ব্যবসায়ীকে এক লাখ ২ হাজার টাকা জরিমানা করেন। এ খবর ব্যবসায়ীদের মধ্যে ছড়িয়ে পড়লে তারা ভ্রাম্যমাণ আদালতের ওপর চড়াও হন। আদালত পরিচালনায় বাঁধা  দেন ব্যবসায়ীরা্।

Tag :

পোস্টটি আপনার স্যোশাল মিডিয়াতে শেয়ার করুন

আপডেট এর সময় : ০৮:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩১ মে ২০১৮
১৮ বার পঠিত হয়েছে